আগামীর সময়

উপনির্বাচন

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের সম্ভাব্য তারিখ জানাল ইসি

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের সম্ভাব্য তারিখ জানাল ইসি

সংগৃহীত ছবি

শেরপুর-৩ আসনে পুনঃতফসিল এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচন ১৪ এপ্রিলের আগে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (২২ ফেব্রুয়ারি) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসনেও নির্বাচিত হওয়ায় গত ১৬ ফেব্রুয়ারি বগুড়া-৬ আসনের প্রতিনিধিত্ব ছেড়ে দেওয়ার কথা জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ওই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এ ছাড়া, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী বৈধ প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন ইসি।

    শেয়ার করুন: