হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
আগামীর সময় ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে ৯২৮ জনে দাঁড়িয়েছে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৯৪০ জন। এর মধ্যে নিশ্চিত হাম ৬৪ জনের। আর হামের উপসর্গ পাওয়া গেছে আরও ৮৭৬ জনের শরীরে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হমে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জনে। আর এ পর্যন্ত মোট ১৮ হাজার ২০৮ রোগীর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।







