Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

কৃষিখাতে বাজেট বরাদ্দ পর্যাপ্ত নয়, বাড়ানোর আহ্বান রিজভীর

agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৯:০০
কৃষিখাতে বাজেট বরাদ্দ পর্যাপ্ত নয়, বাড়ানোর আহ্বান রিজভীর

ছবি: আগামীর সময়

দেশের খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কৃষি খাতের গুরুত্ব বিবেচনায় বাজেটে এ খাতে আরও বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার মতে, জাতীয় বাজেটের তুলনায় কৃষি খাতের বরাদ্দ বৃদ্ধি পর্যাপ্ত নয়।

আজ সোমবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭: কৃষি উন্নয়নের রূপরেখা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেছেন।

রিজভী বলেছেন, ‘দেশের মোট কর্মসংস্থানের প্রায় ৪০ শতাংশ কৃষিকে কেন্দ্র করে আবর্তিত। তাই কৃষি দুর্বল হলে খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও মূল্যস্ফীতি— সবকিছুই ক্ষতিগ্রস্ত হবে। সরকারের নির্ধারিত লক্ষ্য অর্জনে কৃষি খাতে আরও বরাদ্দ, গবেষণা এবং বৈজ্ঞানিক জনবল তৈরিতে গুরুত্ব দিতে হবে।’

‘৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে ৪২ লাখ ৫০ হাজার কৃষকের মধ্যে কৃষি কার্ড দেওয়ার উদ্যোগ ইতিবাচক। গ্রামীণ অর্থায়নের মাধ্যমে কৃষি উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে জাতীয় বাজেট ১৭ দশমিক ৭ শতাংশ বাড়লেও কৃষি খাতের বরাদ্দ সে তুলনায় খুব বেশি বাড়েনি। ফলে সরকারের কৃষি উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে আরও বরাদ্দ ও কার্যকর নজরদারি প্রয়োজন।’—যোগ করেন তিনি।


আরও পড়ুন

‘কুচি কুচি করার যন্ত্রটা ফেলে দিন, দেশ চালাই একসঙ্গে’

২৯ জুন ২০২৬


রিজভীর ভাষ্য, চলতি বাজেটে কৃষি খাতের বরাদ্দ আগের বছরের তুলনায় বাড়লেও মূল্যস্ফীতির প্রভাব বিবেচনায় এ বৃদ্ধি যথেষ্ট নয়। বর্তমানে অর্থনীতিতে কৃষির অবদান পাঁচ থেকে ছয় শতাংশের মধ্যে থাকলেও এটিকে সাত থেকে আট শতাংশে উন্নীত করার লক্ষ্য নেওয়া উচিত।

সম্প্রতি ভিয়েতনাম সফরের অভিজ্ঞতা তুলে ধরেন রিজভী। বললেন, ‘দেশটি বাংলাদেশ থেকে এক লাখ টন আলু আমদানিতে আগ্রহ দেখিয়েছে। যার মধ্যে এবার ৩০ হাজার টন নিচ্ছে। আলুসহ অন্যান্য কৃষিপণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণ করা গেলে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত হবে। অতিরিক্ত উৎপাদন নষ্ট হওয়ার আশঙ্কা কমবে।’

কৃষি গবেষণার ওপর গুরুত্বারোপ করেন রিজভী। তিনি বলেছেন, ‘দেশের কৃষি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে প্রতিবছর বিপুলসংখ্যক কৃষিবিদ বের হচ্ছেন। তাদের মেধা ও গবেষণার যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষি খাতের সম্ভাবনা আরও কাজে লাগানো সম্ভব।’

‘পেঁয়াজ, আদা ও রসুনের মতো পণ্যের দেশীয় উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমানো সম্ভব। এজন্য গবেষণা ও কৃষি সম্প্রসারণ কার্যক্রম আরও জোরদার করতে হবে।’—বলেও জানালেন তিনি।

রিজভীর মতে, ভারী শিল্পের কাঁচামালে সীমাবদ্ধতা থাকলেও কৃষিই বাংলাদেশের প্রধান শিল্পভিত্তি হতে পারে।

নিউজিল্যান্ড ও ডেনমার্কের উদাহরণ দিয়ে তিনি বললেন, ‘কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলে এসব দেশ উন্নত হয়েছে। বাংলাদেশেও এ খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে।’

সংগঠনের আহ্বায়ক কৃষিবিদ কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে এবং সদস্য সচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লবের সঞ্চালনায় সেমিনারে কৃষি সচিব ড. রফিকুল ই. মোহাম্মদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. আক্তারুজ্জামান খান, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অন্যরা বক্তব্য দেন।

রিজভীকৃষিখাতবাজেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে