Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

জাতীয় প্রেসক্লাবে রসালো ফলের সঙ্গে সুরের মূর্ছনা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ২০:৩১
জাতীয় প্রেসক্লাবে রসালো ফলের সঙ্গে সুরের মূর্ছনা

ছবি: আগামীর সময়

কখনও মেঘলা আকাশ, কখনও রোদ; আর ভেতরে দেশীয় ফলের ম-ম সুবাস। ব্যাকগ্রাউন্ডে বাজছে—‘প্রেসক্লাব আমাদের সেকেন্ড হোম’। ছুটির দিনে এভাবেই চেনা আড্ডার জাতীয় প্রেসক্লাব রূপ নিয়েছিল এক টুকরো গ্রামীণ ফলতলায়।

আম্রপালি, লটকন, ডেউয়া থেকে শুরু করে বিলুপ্তপ্রায় ৪২ পদের রসালো দেশি ফলের মেলা; আর সঙ্গে মনের খোরাক জোগাতে সুরের মূর্ছনা—সব মিলিয়ে এক দারুণ ফল উৎসব ও গানের আসরে মেতেছিলেন গণমাধ্যমকর্মী ও তাদের পরিবারের সদস্যরা।

আজ শুক্রবার ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রসাস্বাদনের এ অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

জাতীয় প্রেসক্লাবের থিম সং ‘প্রেসক্লাব আমাদের সেকেন্ড হোম’ পরিবেশনার মধ্য দিয়ে সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হয়। সদস্যরা দেশীয় গানের সঙ্গে উপভোগ করেন নানা ধরনের দেশি ফল।

ফলের সম্ভারে ছিল আম্রপালি, ফজলি, জাম্বুরা, কলা, কামরাঙা, আমলকি, আমড়া, পেঁপে, কাঁঠাল, আনারস, বরই, পেয়ারা, করমচা, লটকন, ড্রাগন ফল, ডেউয়া, টিপাটিপি, জামরুল, তাল, আপেল, লেবু, বাতাবিলেবু, লিচু, কাঠলিচু, হাঁড়িভাঙা আম, বিলাতি গাব, জাম, সফেদা, তরমুজ, বাঙ্গি, সাম্মাম, মাখনা, তালের শাঁস, কাঠবাদাম ও দেশি খেজুরসহ বিভিন্ন ফল।

ফল উৎসবে গান পরিবেশন করেন তামান্না হক, শাহরিয়ার রাফাত, মিনি আলাউদ্দিন ও বাবু। সকাল থেকে দুপুর পর্যন্ত ফল উৎসব ও সংগীত উপভোগ করেন ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা।

প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরী।

উৎসবে প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, বখতিয়ার রানা, সৈয়দ আবদাল আহমদ, এ কে এম মহসিন, মাসুমুর রহমান খলিলী, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেনসহ ক্লাবের সিনিয়র সদস্যরা সপরিবারে উপস্থিত ছিলেন।

জাতীয় প্রেসক্লাবফলসুরের মূর্ছনা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise