Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

বিমানবন্দর এলাকায় গাড়ির ধাক্কায় পথচারী নিহত

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১১:১৭
বিমানবন্দর এলাকায় গাড়ির ধাক্কায় পথচারী নিহত

গ্রাফিকস: আগামীর সময়

রাজধানীর বিমানবন্দর এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মো. নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাত এগারোটার দিকে বিমানবন্দর রেলস্টেশনের উত্তর পাশে ওয়ানস্টপ সিএনজি পাম্পের সামনের প্রধান সড়কে ঘটে এই দুর্ঘটনা।

পরে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।

নিহত নজরুল ইসলাম দীর্ঘ ২০ বছর সৌদি প্রবাসী ছিলেন। প্রায় দেড় বছর আগে তিনি বাংলাদেশে ফিরে আসেন। তিনি পটুয়াখালীর দশমিনা থানার পশ্চিম আলিপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

নিহতের ছোট ভাই হাবিবুর রহমান জানান, তার বড় ভাই নজরুল ইসলাম গ্রাম থেকে দুই-তিন দিন আগে একটি মামলা সংক্রান্ত বিষয়ে ঢাকায় এসেছিলেন। তিনি লালবাগে তার ভাগ্নির বাসায় উঠেছিলেন।

বুধবার রাতে বিমানবন্দর এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উত্তরার একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সোয়া চারটার দিকে ১০১ নম্বর ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহটি বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

রাজধানীবিমানবন্দরমৃত্যুসড়ক দুর্ঘটনা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise