Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

তথ্যমন্ত্রী

শিশু ধর্ষণের বিরুদ্ধে আরও কঠোর আইন সম্ভব

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ২১:২৮
শিশু ধর্ষণের বিরুদ্ধে আরও কঠোর আইন সম্ভব

সংগৃহীত ছবি

শিশু ধর্ষণের বিরুদ্ধে জনগণের যে ক্ষোভ আছে, সাংবাদিকরা জনমত তৈরির মাধ্যমে তা তুলে ধরছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ‘এই জনমতের ভিত্তিতেই ভবিষ্যতে আরও কঠোর ও কার্যকর আইন প্রণয়ন সম্ভব হবে। যাতে শিশু নির্যাতনের মতো অপরাধ সমাজ থেকে নির্মূল করা যায়।’
আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শেরেবাংলা এ কে ফজলুল হক ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।

রাজধানীর মিরপুরে শিশু রামিসা হত্যাকাণ্ডে গোটা জাতি স্তম্ভিত উল্লেখ করে তিনি বলেছেন, ‘প্রচলিত আইনের আওতায় দ্রুততম সময়ে অভিযুক্তকে বিচারের মুখোমুখি করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে।’

রামিসাসহ যেসব শিশু-কিশোর অমানবিক নির্যাতনের শিকার হয়েছে, তাদের প্রতি দেশবাসীর গভীর সহমর্মিতা রয়েছে বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘এ ধরনের বর্বরোচিত ঘটনার প্রতি জাতির সমবেদনা প্রকাশ করতে প্রধানমন্ত্রী নিজেই শোকসন্তপ্ত পরিবারের পাশে গেছেন।’

গ্রামাঞ্চলে নিবন্ধনহীন শিক্ষাপ্রতিষ্ঠান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের বিস্তার ইতিবাচক হলেও সেগুলোকে নির্ধারিত কারিকুলাম ও নিয়ম-কানুনের আওতায় পরিচালিত হতে হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে কাজ করছে বলেও জানান তিনি।

এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর সম্প্রতি হামলার ঘটনায় থানায় মামলা নিতে বিলম্বের বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেছেন, ‘তিনি বিষয়টি গণমাধ্যমে দেখেছেন, তবে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পাননি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এরই মধ্যে বক্তব্য দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

তথ্যমন্ত্রীশিশু ধর্ষণআইন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise