Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

জুরাইসের তুলতুলে হাতে ক্যানুলা, আইসিইউযাত্রায় বাধা টাকা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ১৩:৩৮
জুরাইসের তুলতুলে হাতে ক্যানুলা, আইসিইউযাত্রায় বাধা টাকা

আদরের ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন মা লামিয়া। ছবি : মহুবার রহমান

জুরাইস পৃথিবীতে এসেছে মাত্র চার মাস আগে। এই বয়সেই তার শরীরে হানা দিয়েছে হাম। হাসপাতালের বিছানায় তুলতুলে হাতে ক্যানুলা, শ্বাস নিতে কষ্ট হওয়ায় মুখে অক্সিজেন মাস্ক। ছেলেকে বাঁচাতে গত এক মাস ধরে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন মা-বাবা। কিন্তু চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ইনজেকশন কিনতেও হিমশিম খাচ্ছে পরিবারটি। কারণ, একটি ইনজেকশনের দামই ১৭ হাজার টাকা।

আজ বৃহস্পতিবার রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালের জেনারেল ওয়ার্ডে গিয়ে দেখা গেছে এমনই হৃদয়বিদারক চিত্র। চিকিৎসকরা জুরাইসকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দিলেও অর্থ সংকটে জেনারেল ওয়ার্ডেই চলছে তার চিকিৎসা।

আদরের ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন মা লামিয়া। পাশে ছিলেন বাবা সাইফুল, যিনি পেশায় একজন রিকশাচালক। তিনি জানান, গত এক মাস ধরে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন তারা। প্রথমে পটুয়াখালী সদর হাসপাতাল, এরপর বরিশাল সদর হাসপাতাল, আর এখন রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চলছে জুরাইসের চিকিৎসা। গত এক মাস ধরেই এমন অনিশ্চয়তার মধ্যে কাটছে তাদের জীবন।

আরও পড়ুন

হামের জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক

২০ মে ২০২৬

সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েও হাম আক্রান্ত শিশুর পেছনে প্রতিদিন কয়েক হাজার টাকা খরচ হচ্ছে। রোগের জটিলতা বাড়লে সেই খরচ লাখ টাকাও ছাড়িয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা, শিশুখাদ্য, নেবুলাইজার মেশিন ও অক্সিজেন মাস্ক কেনার ব্যয়।

জুরাইসের বাবা সাইফুল আগামীর সময়কে জানান, বরিশাল সদর হাসপাতালে ১২ দিন চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকরা ছেলেকে সুস্থ ঘোষণা করে ছাড়পত্র দেন। তবে তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। পরে পরিস্থিতির আরও অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে আসেন তারা।

সাইফুলের ভাষ্য, ‘এখানে আসার পর চিকিৎসকরা তাকে আইসিইউতে নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু অর্থ সংকটে জেনারেল ওয়ার্ডে রেখেই চিকিৎসা চালিয়ে যাচ্ছি। ডাক্তার পাঁচটি ইনজেকশন দেওয়ার কথা বলেছেন। একটি ইনজেকশনের দাম ১৭ হাজার টাকা। আমার পক্ষে এত টাকা জোগাড় করে ছেলের চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না।’

ছেলে জুরাইসের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন অসহায় বাবা সাইফুল।

হামচিকিৎসা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব