Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ১৬:৩৬
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

সংগৃহীত ছবি

বিমানবন্দর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় রাজধানীর একটি ডিগ্রি কলেজের শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের নাম রিয়াদ হোসেন হৃদয় (২৮)। তিনি মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় শওকত নামে এক পথচারী তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, পরে সেখানে থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা। সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

খবর শুনে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। সেখানে নিহতের ফুফা এম আর শাওন জানিয়েছেন, তার ভাগিনা রিয়াদ মোহাম্মদপুরে হাজী মকবুল ডিগ্রি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিল। পড়াশোনার পাশাপাশি বাবার প্রাইভেট কার দিয়ে উবার চালাত।

তার ভাষ্য, ‘যতটুকু শুনেছি, বিমানবন্দর সড়কে যাত্রী নিয়ে আসে হৃদয়। যাত্রী নামিয়ে গাড়িতে ওঠার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়।’

পরিবারের সঙ্গে মিরপুরের পীরেরবাগ এলাকায় থাকতেন হৃদয়।

সড়ক দুর্ঘটনাবিমানবন্দর
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise