Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ‘হেলথ পুলিশ’ গঠনের দাবি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ২২:২০
স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ‘হেলথ পুলিশ’ গঠনের দাবি

বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় হেলথ পুলিশ গঠন, শয্যার অধিক রোগী ভর্তি না করানো, দর্শনার্থী নিয়ন্ত্রণসহ ১৭ দাবি জানিয়েছে ‘বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন’।

সংগঠনটি বলছে, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের কাঠামোগত ও প্রশাসনিক সমস্যার সমাধান হবে। পাশাপাশি চিকিৎসক এবং রোগী— উভয়ই উপকৃত হবেন।

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সরকারের কাছে এ দাবিগুলো জানায় সংগঠনটি।

আরও পড়ুন

রোগীর মৃত্যু ঘিরে হাসপাতালে সংঘর্ষ, চিকিৎসক ও স্বজন আহত

১০ জুন ২০২৬

লিখিত বক্তব্যে সংগঠনটি জানায়, দেশের জন্মলগ্ন থেকে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। তবে হাসপাতালগুলোয় চিকিৎসকদের নিরাপত্তার কোনো উন্নয়ন ঘটেনি। এই নিরাপত্তা জোরদার করতে পর্যটন ও রেলওয়ে পুলিশের আদলে একটি বিশেষায়িত ‘হেলথ পুলিশ’ গঠন করা প্রয়োজন। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন, ডিজিটাল ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম চালু, দর্শনার্থী নিয়ন্ত্রণ নীতিমালা এবং চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় রাষ্ট্রীয় মামলা বাধ্যতামূলক করার দাবি জানানো হয়। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের লক্ষ্যে সামাজিক সচেতনতা বাড়াতে ‘চিকিৎসক ও রোগী প্রতিপক্ষ নয়, সহযোদ্ধা’ স্লোগান নিয়ে জাতীয় প্রচারণারও আহ্বান জানান তারা।

প্রশাসনিক ও কাঠামোগত সংস্কারের ওপর জোর দিয়ে সংবাদ সম্মেলনে সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে আধুনিক ও প্রয়োজনভিত্তিক কাঠামো গঠনের দাবি তোলা হয়। এ ছাড়া বহির্বিভাগে চিকিৎসকদের কর্মচাপ কমাতে দৈনিক রোগী দেখার সর্বোচ্চ সীমা ৪০ জন নির্ধারণ করার প্রস্তাব জানানো হয়। পাশাপাশি হাসপাতালের শয্যাসংখ্যার তুলনায় অতিরিক্ত রোগী যেন ভর্তি না করা হয়, সেটিও উল্লেখ করেন বক্তারা।

জরুরি স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে দেশের সব সরকারি হাসপাতালে ‘কোড ব্লু’ সেবা চালুর পাশাপাশি জরুরি বিভাগ, আইসিইউ, সিসিইউ ও ডায়ালাইসিস ইউনিটের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ বিভাগে কর্মরতদের জন্য ‘ঝুঁকিভাতা’ চালুর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে সরকারি ছুটির দিনে দায়িত্ব পালনকারীদের ভাতা প্রদান, ন্যায়ভিত্তিক ছুটি ব্যবস্থাপনা এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেশনব্যবস্থা চালুর দাবি জানানো হয়। চিকিৎসকদের দক্ষতা বাড়াতে সরকারি খরচে দেশ-বিদেশে প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং স্বাস্থ্য ব্যবস্থাপনায় জনপ্রতিনিধি, প্রশাসন ও চিকিৎসকদের মধ্যে সমন্বিত সহযোগিতার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন

চিকিৎসকের ওপর হামলায় মামলা, গ্রেপ্তার ৬

১৭ মে ২০২৬

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতালগুলোয় ১০ জন করে আনসার সদস্য নিয়োগের প্রস্তাব দেওয়ায় স্বাস্থ্য উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মোহাম্মদ নিয়ামত হোসেন।

তিনি বলেছেন, ‘এর আগে রংপুরে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা রোগীর মৃত্যু হয়। যাকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটে। এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণে দীর্ঘ মেয়াদে পর্যটন ও রেলওয়ে পুলিশের আদলে স্বাস্থ্য খাতের জন্য একটি বিশেষায়িত পুলিশ ইউনিট (স্বাস্থ্য পুলিশ) গঠন করা জরুরি। এ ছাড়া কভিড-১৯ মহামারী পরিস্থিতিতেও আমাদের মতো চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। আবার নিপাহ ভাইরাসে আক্রান্ত এক রোগীর অস্ত্রোপচারে অংশ নিতে গিয়ে একজন চিকিৎসকও সংক্রমিত হয়েছেন। এ রকম আরও ঘটনা রয়েছে। তাই চিকিৎসকদের পেশাগত ঝুঁকির কথা চিন্তা করে সরকারকে ঝুঁকিভাতা চালুর দাবি জানাচ্ছি।’

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে দাবিগুলো বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান চিকিৎসকদের বৃহৎ সংগঠন ‘প্ল্যাটফর্ম’-এর প্রতিনিধি রাবেয়া আক্তার স্বর্না।

পুলিশসুরক্ষাস্বাস্থ্যকর্মী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী