Agamir Somoy E-Paper
বুধবার, ৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
পরিবেশ রক্ষা ও মানুষের কল্যাণে মতিন
বুধবার, ৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্বের বিভিন্ন অঞ্চলে বাণিজ্য সম্প্রসারণ করতে চায় বাংলাদেশ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ২১:৫৩
বিশ্বের বিভিন্ন অঞ্চলে বাণিজ্য সম্প্রসারণ করতে চায় বাংলাদেশ

সংগৃহীত ছবি

বর্তমান সরকার পূর্ব ইউরোপ এবং সিআইএস দেশগুলোর মতো বিশ্বের সম্ভাবনাময় কিন্তু অনাবিষ্কৃত অঞ্চলগুলোতে সহযোগিতা সম্প্রসারণ ও শক্তিশালী করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

আজ মঙ্গলবার কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিআইএস-বিসিসিআই)-এর পরিচালক পর্ষদের সঙ্গে আলাপকালে এ কথা বলেছেন তিনি।

এসময় বাণিজ্যের বৈচিত্র্যকরণ ও বিনিয়োগ প্রসারের ওপর জোর দেন প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, এই অঞ্চলের দেশ যেমন আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, মলদোভা, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের রপ্তানি পণ্যের জন্য ভালো গন্তব্য।

বাণিজ্য, অর্থনীতি ও বিনিয়োগের অব্যবহৃত সম্ভাবনা অন্বেষণে ব্যবসায়িক প্রতিনিধিদল বিনিময়ের ওপর জোর দেন প্রতিমন্ত্রী। তার মতে, ব্যবসায়িক সম্পর্ক গভীর করার জন্য সিআইএস দেশগুলোর শীর্ষ বাণিজ্য ও শিল্প চেম্বারগুলোর মধ্যে সহযোগিতাও গুরুত্বপূর্ণ।

প্রতিমন্ত্রী ব্যবসায়িক নেতাদের পারস্পরিক লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও বৃদ্ধির জন্য এবং সিআইএস অঞ্চলে বাংলাদেশের ওষুধ, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, চিংড়ি, গ্রীষ্মকালীন ফল এবং আইটি পণ্যের রপ্তানি বাড়ানোর জন্য বিদ্যমান সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করার অনুরোধ করেন।

বাণিজ্য ও বিনিয়োগ প্রসারের জন্য প্রদর্শনী ও মেলা, বাংলাদেশি পণ্যের ব্র্যান্ডিং এবং সরাসরি ফ্লাইটের অভাব, নিজ নিজ রাজধানীতে স্থায়ী কূটনৈতিক মিশনের অনুপস্থিতি এবং ব্যাংকিং ও আর্থিক লেনদেনের অসুবিধার মতো চ্যালেঞ্জিং বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়। এই অঞ্চলের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য ব্যবসায়িক নেতাদের সম্ভাব্য সর্বাত্মক সহায়তার আশ্বাসও দেন প্রতিমন্ত্রী।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৮ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    কলম্বিয়া
    ০
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ০
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    advertiseadvertise