Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কাজললেখা

কণিকা

পারিবারিক বইপ্রেম ভেঙে দিল পূর্বধারণা

মাসুম বায়েজীদ
agamir somoy
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০২:২৮
পারিবারিক বইপ্রেম ভেঙে দিল পূর্বধারণা

শৈশবে এশীয় বংশোদ্ভূত কাউকে ব্রিটেনের লেখক হিসেবে দেখতে অভ্যস্ত ছিল না সেখানকার সমাজ। অথচ শর্পশায়ারের ওয়েলিংটন থেকে উঠে আসা নাদিয়া শিরিন সেই ধারণা ভেঙে পেঙ্গুইন থেকে একের পর এক ছবির বই প্রকাশ করেছেন। তার মনে হয়, পরিবারের বইপ্রেমই তাকে সাহস দিয়েছে। আশির দশকে বেড়ে ওঠা নাদিয়া বলেছেন, ‘লেখক মানে তখন আমার মা-বাবার মতো মানুষ ছিল না। দক্ষিণ এশীয় হলে পড়াশোনা করে ডাক্তার, ল ইয়ার বা অ্যাকাউন্ট্যান্ট হওয়ার পরামর্শই মিলত।’ কিন্তু ছোটবেলা থেকেই পড়ার অভ্যাস তার জীবন বদলে দেয়। প্রতি সপ্তাহে মা তাকে ওয়েলিংটন লাইব্রেরিতে নিয়ে যেতেন; মা আগাথা ক্রিস্টি নিতেন আর তিনি শিশুতোষ বইয়ের তাকে ডুবে থাকতেন। ছোটবেলায় নিজেই ম্যাগাজিন-কমিক বানাতেন নাদিয়া। পরে বিশ্ববিদ্যালয়ে আইন পড়ে, দশ বছর একটি ম্যাগাজিনের প্রকাশনীতে কাজ করেও  আঁকা ও ডুডলিংয়ের প্রতি ভালোবাসা তাকে ছাড়েনি। ২০০৭ সালে কেমব্রিজের অ্যাংলিয়া রাসকিন বিশ্ববিদ্যালয়ে শিশুতোষ বই অলংকরণে এমএতে ভর্তি হন। তার গ্র্যাজুয়েশন শোয়ের ছবির বই প্রকাশকদের নজর কাড়ে। অভিষেক বই ‘গুড লিটল উলফ’ প্রশংসা ও পুরস্কার পায়; পরে রোআল্ড ডাল ফানি প্রাইজ ও ওয়াটারস্টোনস শিশুবই পুরস্কারের তালিকায় নাম ওঠে। ত্রিশের পরে প্রথম বই প্রকাশ করা নাদিয়া জানালেন, তিনি ভাগ্যবান। এখন ঘরে বসে পশুদের নিয়ে মজার গল্প লেখেন, ছবি আঁকেন, বইয়ের মলাটে নিজের নাম দেখেন এবং পাঠকের সঙ্গে মাঝে মাঝে দেখা করেন। তার আফসোস, শৈশবে তার মতো শিশুদের সৃজনশীল স্বপ্ন দেখতে উৎসাহ দেওয়া হতো না; লেখকদের মধ্যেও বাদামি কেউ ছিল না!


বিবিসি আর্টস অবলম্বনে মাসুম বায়েজীদ

 

বইপ্রেমপূর্বধারণাশৈশবশিশুতোষকাজললেখা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার