Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় হ্যালো ডক্টর

ভালো ঘুমের জন্য

হ্যালো ডক্টর ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৪:৪৪
ভালো ঘুমের জন্য

গ্রাফিকস: আগামীর সময়

প্রতি রাতে বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করা নিশ্চয়ই আপনার কাছে খুব বিরক্তিকর লাগে। কেউ আবার বারবার ঘুম ভেঙে যাওয়ার সমস্যায় ভোগেন। কিছু সহজ অভ্যাস গড়ে তুললে ঘুমের সমস্যা অনেকটাই কাটানো সম্ভব।

ঘুমের নির্দিষ্ট সময় ঠিক করুন

ঘুমের জন্য একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন। প্রতিদিন রাতে একই সময়ে ঘুমাতে যাওয়ার এবং সকালে একই সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। এটি আপনার শরীরের জৈবিক ঘড়িকে ঠিক রাখে। ঘুমাতে যাওয়ার প্রায় ২০ মিনিট পরও যদি ঘুম না আসে, তবে জোর করে শুয়ে থাকবেন না; বরং বিছানা ছেড়ে অন্য ঘরে গিয়ে শান্ত কোনো কাজ করুন। ঘুম পেলে আবার বিছানায় ফিরে আসুন। প্রয়োজনে একই নিয়ম আবার অনুসরণ করুন।

খাওয়া-দাওয়ার অভ্যাসে নজর দিন

খুব বেশি ক্ষুধার্ত অবস্থায় কিংবা অতিরিক্ত ভরা পেটে কখনোই ঘুমাতে যাওয়া উচিত নয়। বিশেষ করে ঘুমানোর দুই ঘণ্টার মধ্যে ভারী খাবার এড়িয়ে চলুন। এ ছাড়া নিকোটিন, ক্যাফেইন এবং মদ্যপানও ঘুমের জন্য ক্ষতিকর হতে পারে।


ঘুমের জন্য আরামদায়ক পরিবেশ

আপনার শোবার ঘরটি যেন ঠান্ডা, অন্ধকার ও শান্ত থাকে, সেদিকে খেয়াল রাখুন। অতিরিক্ত আলোর সংস্পর্শে থাকলে সহজে ঘুম আসতে চায় না। তাই ঘুমানোর ঠিক আগে মোবাইল, ল্যাপটপ বা যেকোনো স্ক্রিন ব্যবহার করা বন্ধ করুন। ঘর অন্ধকার করার জন্য ভারী পর্দা কিংবা ঘরের তাপমাত্রা ঠিক রাখতে ফ্যান ব্যবহার করতে পারেন।

দিনের বেলার ঘুম সীমিত করুন

দুপুরে বা দিনে ঘুমালেও তা যেন কোনোভাবে এক ঘণ্টার বেশি না হয়, সেদিকে খেয়াল রাখুন। এ ছাড়া বিকালের দিকে ঘুমানো একদমই উচিত নয়।

নিয়মিত শরীরচর্চা করুন

নিয়মিত শরীরচর্চা রাতে ভালো ঘুম হতে সাহায্য করে। তবে মনে রাখবেন, ঘুমানোর ঠিক আগে খুব ভারী ব্যায়াম করবেন না।

মনের দুশ্চিন্তা দূর করুন

বিছানায় যাওয়ার আগেই সারা দিনের চিন্তা বা মনের ভেতরের উদ্বেগগুলো দূর করার চেষ্টা করুন। দুশ্চিন্তা কমাতে মেডিটেশন বা ধ্যান খুব ভালো কাজ করে।

ঘুমখাওয়া-দাওয়ার অভ্যাসআরামদায়ক পরিবেশশরীরচর্চাদুশ্চিন্তা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise