Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফ্যাক্টচেক

এআই দিয়ে তৈরি ভিডিওকে মেট্রোরেল স্টেশনে আত্মহত্যার ঘটনা বলে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ২০:৪৮
এআই দিয়ে তৈরি ভিডিওকে মেট্রোরেল স্টেশনে আত্মহত্যার ঘটনা বলে প্রচার

ছবিঃ আগামীর সময়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, ঢাকার মিরপুর-১৩ এলাকায় মেট্রোরেল স্টেশন থেকে এক ব্যক্তি নিচের সড়কে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। ভিডিওটির ক্যাপশনে ‘মিরপুর ১৩ তে কি হলো’ লেখা দেখা যায় এবং ফুটেজে মেট্রো স্টেশনের সাইনবোর্ডে ‘মিরপুর ১৩’ উল্লেখ রয়েছে।

তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ভিডিওটি বাস্তব ঘটনার নয়। মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো ঘটনার তথ্য পাওয়া যায়নি। বরং ভিডিওটি পর্যবেক্ষণে একাধিক অসংগতি ধরা পড়ে- স্টেশনের নামফলকে বিকৃত ও অসামঞ্জস্যপূর্ণ অক্ষর, বাংলায় ‘মিরপুর ১৩’ লেখা থাকলেও ইংরেজিতে ‘Mirpur 10’ লেখা, মানুষের চলাচলে অস্বাভাবিক গতি এবং ব্যাকগ্রাউন্ড বিলবোর্ডে অসংলগ্ন লেখা- যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বা সম্পাদিত কনটেন্টে দেখা যায়।

এছাড়া বাস্তবে মিরপুর-১৩ এলাকায় কোনো মেট্রো স্টেশন নেই। বিষয়টি নিয়ে এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনে বিশ্লেষণ করা হলে ভিডিওটি এআই-জেনারেটেড হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে ফলাফল পাওয়া যায়।

অন্যদিকে, গুগলের জেনারেটিভ এআই মডেল জেমিনির বিশ্লেষণেও ভিডিওটির কিছু অংশ এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বা সম্পাদিত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। গুগলের এআই-জেনারেটেড কনটেন্টে ব্যবহৃত ‘সিন্থআইডি’ (SynthID) নামের ডিজিটাল ওয়াটারমার্কের মাধ্যমেও এমন কনটেন্ট শনাক্ত করা সম্ভব হয়।

সুতরাং, ‘মিরপুর-১৩ মেট্রো স্টেশন থেকে লাফিয়ে আত্মহত্যা’ দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।

মেট্রোরেলআত্মহত্যা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise