Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

ভেঙে গেল কোরীয় তারকা আইইউ ও লি জং-সুকের ৪ বছরের প্রেম

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:১৩
ভেঙে গেল কোরীয় তারকা আইইউ ও লি জং-সুকের ৪ বছরের প্রেম

আইইউ ও লি জং-সুক

কোরিয়ান বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় এবং ভক্তদের স্বপ্নের এক তারকা জুটি আইইউ এবং লি জং-সুক। তবে ভক্তদের হতাশ করার খবর হলো, জনপ্রিয় এই জুটির রূপকথার মতো প্রেমের গল্পটি আর পেল না পূর্ণতা।

দীর্ঘ ৪ বছরের সম্পর্কের ইতি টেনে চিরতরে আলাদা হয়ে গেছেন আইইউ এবং লি জং-সুক। আজ দুই তারকার এজেন্সির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিচ্ছেদের খবরটি নিশ্চিত করা হয়েছে। ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস’ ওয়েব সিরিজে অভিনয় করে দুনিয়াজোড়া খ্যাতি পেয়েছিলেন আইইউ।

হুট করে আসা এই বিচ্ছেদের খবরে বিশ্ব জুড়ে থাকা তাদের কোটি ভক্ত ও কে-ড্রামা প্রেমীরা মেনে নিতে পারছেন না।

শুক্রবার সকালে আইইউ-এর এজেন্সি ইডিএএম এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে সংক্ষিপ্তভাবে জানায়, তারা দুজনে আলাদা হয়ে গেছেন। এর কিছুক্ষণের মধ্যেই লি জং-সুকের এজেন্সি এইস ফ্যাক্টরি খবরের সত্যতা নিশ্চিত করে জানায়, বিচ্ছেদের খবরটি সত্যি। তবে তারা নিজেদের মধ্যকার তিক্ততা ভুলে ভবিষ্যতে ভালো সহকর্মী হিসেবে একে অপরের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন

এবার মেঘনাকে কড়া ডোজ দিয়েছি: কৌশিক

১০ জুলাই ২০২৬

আইইউ এবং লি জং-সুকের পরিচয়টা বেশ পুরনো। ২০১২ সালে কোরিয়ান মিউজিক প্রোগ্রাম ‘ইনকিগায়ো’-তে সহ-উপস্থাপক হিসেবে কাজ করার সময় প্রথম দেখা হয়েছিল তাদের। দীর্ঘদিনের বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। তবে তারা বিষয়টি গোপন রেখেছিলেন ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত।

সে বছর ‘বিগ মাউথ’ ড্রামার জন্য এমবিসি ড্রামা অ্যাওয়ার্ডসের মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার হাতে নিয়ে লি জং-সুক এক রহস্যময়ী নারীর উদ্দেশে বলেছিলেন, ‘সবসময় এতটা চমৎকার থাকার জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে জানাতে চাই, খুব দীর্ঘ সময় ধরে আমি তোমাকে ভীষণ পছন্দ করি।’

এর ঠিক পরদিনই কোরিয়ান মিডিয়া ‘ডিসপ্যাচ’ তাদের প্রেমের খবর ফাঁস করে এবং দুজনেই তা স্বীকার করে নেন। কোরিয়ান ইন্ডাস্ট্রির সবচেয়ে পাওয়ারফুল কাপল বলা হতো তাদের।

২০০৮ সালে গায়িকা হিসেবে যাত্রা শুরু করে ‘গুড ডে’ বা ‘থ্রু দ্য নাইট’-এর মতো মেগা হিট গান উপহার দেওয়া আইইউ এখন অভিনয়েও সমান জনপ্রিয়। ‘মাই মিস্টার’ কিংবা সবশেষ ২০২৫ সালের বহুল জনপ্রিয় ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস’ দিয়ে তিনি দর্শকের মন জয় করেছেন।

অন্যদিকে, ‘সিক্রেট গার্ডেন’ ও ‘পিনোকিও’ খ্যাত লি জং-সুককে সামনে দেখা যাবে ডিজনি প্লাসের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’-এ।

ভক্তরা আশা করেছিলেন খুব শিগগিরই হয়তো বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি, কিন্তু তার আগেই একসঙ্গে থাকার স্বপ্ন ভেঙে তারা দুজন দুটি আলাদা পথ বেছে নিলেন।

কোরিয়ান তারকাকে-ড্রামাব্রেকআপআইইউলি জং-সুক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি