কোরিয়ান বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় এবং ভক্তদের স্বপ্নের এক তারকা জুটি আইইউ এবং লি জং-সুক। তবে ভক্তদের হতাশ করার খবর হলো, জনপ্রিয় এই জুটির রূপকথার মতো প্রেমের গল্পটি আর পেল না পূর্ণতা। দীর্ঘ ৪ বছরের সম্পর্কের ইতি টেনে চিরতরে আলাদা হয়ে গেছেন আইইউ এবং লি জং-সুক। আজ দুই তারকার এজেন্সির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিচ্ছেদের খবরটি নিশ্চিত করা হয়েছে।হুট করে আসা এই বিচ্ছেদের খবরে বিশ্ব জুড়ে থাকা তাদের কোটি ভক্ত ও কে-ড্রামা প্রেমীরা মেনে নিতে পারছেন না।শুক্রবার সকালে আইইউ-এর এজেন্সি ইডিএএম এন্টারটেইনমে...