Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

ইরান, রাশিয়া ও আমেরিকান ছবির লড়াই হবে কান উৎসবে

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১৭:১৮
ইরান, রাশিয়া ও আমেরিকান ছবির লড়াই হবে কান উৎসবে

৭৯তম কান উৎসবে নির্বাচিত কয়েকটি চলচ্চিত্রের দৃশ্য (ছবি: কান উৎসবের ওয়েবসাইট)

স্প্যানিশ মাস্টার পেদ্রো আলমোদোভার, ইরানের খ্যাতিমান পরিচালক আসগর ফারহাদি, আমেরিকান গুণী নির্মাতা আইরা স্যাক্স ও রাশিয়ার প্রশংসিত পরিচালক আন্দ্রে জিয়াজিন্তসেভের নতুন কাজ নির্বাচিত হলো ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায়। বলা যায়, স্বর্ণ পাম জয়ের দৌড়ে ইরান-রাশিয়া-আমেরিকান ছবির জমজমাট লড়াই দেখা যাবে!

এবারের আসরে জাপান হ্যাটট্রিক করেছে বলা যায়! হিরোকাজু কোরে-এদা. রিয়ুসুকে হামাগুচি ও কোজি ফুকুদা স্থান পেয়েছেন মূল প্রতিযোগিতায়। এশিয়ার আরেক দেশ দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিত্ব করবেন পরিচালক না হং-জিন। তালিকায় আরো আছে রোমানিয়ার ক্রিস্টিয়ান মুনজিউ, স্পেনের রদ্রিগো সরোগোয়েন, পোলিশ নির্মাতা পাবেল পাবলিকস্কি, হাঙ্গেরির লাসলো নেমেশ এবং বেলজিয়ামের লুকাস ডন্ট পরিচালিত নতুন চলচ্চিত্র।

মূল প্রতিযোগিতায় পাঁচ নারী পরিচালকের ছবি স্বর্ণ পামের জন্য মনোনীত হয়েছে। তাদের মধ্যে ফরাসি তিন জন। তারা হলেন– লিয়া মাইসিয়ুস, জান হেরি ও শার্লিন বুর্জোয়া-তাকে। তাদের পাশাপাশি জার্মানির ভালেস্কা গ্রিজেবা ও অস্ট্রিয়ার মারি ক্রয়েৎজা নারীদের প্রতিনিধিত্ব করবেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) ফ্রান্সের প্যারিসে এক সংবাদ সম্মেলনে অফিসিয়াল সিলেকশন ঘোষণা করেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো। তিনি জানান, এবারের আসরে ১৪১ দেশের ২ হাজার ৪৯১টি চলচ্চিত্র জমা পড়েছে। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন উৎসবটির সভাপতি ইরিস নোব্লক।
(বাঁ থেকে) আসগর ফারহাদি, পেদ্রো আলমোদোভার, আইরা স্যাক্স ও হিরোকাজু কোরে-এদা (ছবি: এক্স থেকে নেয়া)

ফ্রান্সের ভূমধ্যসাগরীয় শহর কানে আগামী ১২ মে উৎসবের পর্দা উঠবে। মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান থাকবেন দক্ষিণ কোরিয়ান পরিচালক পার্ক চ্যান-উক। তার রায়ে আগামী ২৩ মে সমাপনী আয়োজনে স্বর্ণ পাম জয়ী ছবির নাম ঘোষণা করা হবে।

এবারের আসরে সম্মানসূচক স্বর্ণ পাম পাচ্ছেন নিউজিল্যান্ডের পরিচালক পিটার জ্যাকসন ও আমেরিকান অভিনেত্রী-গায়িকা বারব্রা স্ট্রাইস্যান্ড।

বৃহস্পতিবার ঘোষিত মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত চলচ্চিত্রের তালিকা দেখে নিন একঝলকে:

মূল প্রতিযোগিতা

  • বিটার ক্রিসমাস (পেদ্রো আলমোদোভার, স্পেন)
  • প্যারালাল টেলস (আসগর ফারহাদি, ইরান)
  • অ্যা ওম্যান’স লাইফ (শার্লিন বুর্জোয়া-তাকে, ফ্রান্স)
  • দ্য ব্ল্যাক বল (হাভিয়ের আমব্রোসি, হাভিয়ের কালভো; স্পেন)
  • কাওয়ার্ড (লুকাস ডন্ট, বেলজিয়াম)
  • দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার (ভালেস্কা গ্রিজেবা, জার্মানি)
  • অল অব অ্যা সাডেন (রিয়ুসুকে হামাগুচি, জাপান)
  • দ্য আননোন (আর্থার হারারি, ফ্রান্স)
  • অ্যানাদার ডে (জান হেরি, ফ্রান্স)
  • শিপ ইন দ্য বক্স (হিরোকাজু কোরে-এদা, জাপান)
  • হোপ (না হং-জিন, দক্ষিণ কোরিয়া)
  • নাগি নোটস (কোজি ফুকুদা, জাপান)
  • জেন্টেল মনস্টার (মারি ক্রয়েৎজা, অস্ট্রিয়া)
  • অ্যা ম্যান অব হিজ টাইম (ইমানুয়েল মার, ফ্রান্স)
  • ফিয়র (ক্রিস্টিয়ান মুনজিউ, রোমানিয়া)
  • দ্য বার্থডে পার্টি (লিয়া মাইসিউস, ফ্রান্স)
  • মুলাঁ (লাসলো নেমেশ, হাঙ্গেরি)
  • ফাদারল্যান্ড (পাবেল পাবলিকস্কি, পোল্যান্ড)
  • দ্য ম্যান আই লাভ (আইরা স্যাক্স, যুক্তরাষ্ট্র)
  • দ্য বিলাভেড (রদ্রিগো সরোগয়েন, স্পেন)
  • মিনোটর (আন্দ্রে জিয়াজিন্তসেভ, রাশিয়া)
  • পেপার টাইগার (জেমস গ্রে, যুক্তরাষ্ট্র)
কান চলচ্চিত্র উৎসবকান উৎসবফ্রান্সইরানরাশিয়াআমেরিকা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise