Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টেলিভিশন

শিল্প কোনো পাপ নয়: প্রভা

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬
শিল্প কোনো পাপ নয়: প্রভা

সাদিয়া জাহান প্রভা। ছবি: ইনস্টাগ্রাম

বাংলাদেশি বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। চমৎকার অভিনয় ও স্বাভাবিক অভিব্যক্তির মাধ্যমে দীর্ঘদিন ধরে তিনি দর্শকহৃদয় জয় করে চলেছেন। কাজের প্রতি সততা, নিজস্ব আত্মমর্যাদা এবং অভিনয়ের সাবলীল মেধা দিয়ে নাট্যাঙ্গনে তিনি তৈরি করেছেন নিজের স্বতন্ত্র পরিচয়।

সম্প্রতি শোবিজ অঙ্গনে মূল্যবোধের অবক্ষয় ও শিল্পী পরিচয়ের প্রতি অসম্মানজনক মনোভাব নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। অভিনয় পেশা, নিজের পরিচয় ও সামাজিক মূল্যবোধ নিয়ে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন তিনি।

ছবি: ইনস্টাগ্রামপ্রভার মতে, শিল্প শুধু জীবিকা অর্জনের উপায় নয়; এটি সমাজের মর্যাদা ও সুস্থ সংস্কৃতির মূল ভিত্তি। তিনি লিখেছেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।’

ছবি: ইনস্টাগ্রামতার কথায়, ‘আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে। হয়তো একটু বাজেও শোনাবে। তবুও বলছি—আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক।’

আরও পড়ুন

সালমানের সিনেমা দেখতে বসে ঘুমিয়ে পড়েছিল পরিবার, তারপর...

৩১ আগস্ট ২০২৬

তিনি আরও যোগ করেন, শিল্পকলা বা অভিনয়ে যুক্ত হওয়ার আগে শিক্ষা ও সুস্থ সংস্কৃতির চেতনা থাকা কতটা জরুরি। তার ভাষায়, ‘আমি চাই, যারা আসবে তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি— নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক।’

ছবি: ইনস্টাগ্রামশিল্পের শক্তি ও শিল্পীর মর্যাদার কথা মনে করিয়ে দিয়ে প্রভা বলেছেন, ‘কারণ শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়, শিল্প একটি সংস্কৃতি। আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।’

ছবি: ইনস্টাগ্রামপ্রভার এই কঠোর কিন্তু বাস্তবমুখী মন্তব্য মুহূর্তে ছড়িয়ে পড়ে ফেসবুকে। শোবিজ অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে সাধারণ ভক্তরা তার এই বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন। অনেকে বলছেন, বর্তমান সময়ে বিনোদন জগতে অশিক্ষিত ও সুযোগসন্ধানীদের ভিড় নিয়ে যে ক্ষোভ জমেছে, প্রভা সাহসিকতার সঙ্গে সেটাই স্পষ্ট ভাষায় প্রকাশ করেছেন।

দীর্ঘদিন ধরে শোবিজ অঙ্গনে কাজ করা প্রভা মনে করেন, অভিনয় পেশাকে কোনো সস্তা উপায়ে না দেখে কাজের প্রতি সম্মান রাখা উচিত। শিল্পীর মর্যাদা রক্ষা করা সমাজের সভ্যতার লক্ষণ— তার এই বার্তা এখন বিনোদন জগতের অন্যতম চর্চিত বিষয়।

সাদিয়া জাহান প্রভাঅভিনেত্রীনাটক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর ২ বাংলাদেশির তথ্য চেয়ে চিঠি

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর ২ বাংলাদেশির তথ্য চেয়ে চিঠি

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    ছাত্রদল নেতাকে জিম্মি করে তুলে নিয়ে মারধরের অভিযোগ

    ছাত্রদল নেতাকে জিম্মি করে তুলে নিয়ে মারধরের অভিযোগ

    সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন: ছাত্রদল নেতা

    সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন: ছাত্রদল নেতা

    জুমার নামাজের পর বিশ্বনাথে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

    জুমার নামাজের পর বিশ্বনাথে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫