Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

দ্বিতীয় বিয়েও ভাঙল র‍্যাপার বাদশার

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৮
দ্বিতীয় বিয়েও ভাঙল র‍্যাপার বাদশার

বাদশা ও ইশা রিখি। ছবি: ইনস্টাগ্রাম

গোপন প্রেম, লাল পোশাকে ঘরোয়া বিয়ে এবং পাঁচ মাসের মাথায় আকস্মিক বিচ্ছেদ! ভারতীয় সংগীত জগতের অন্যতম শীর্ষ জনপ্রিয় র‌্যাপার বাদশা এবং পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির চার বছরের দীর্ঘ সম্পর্কের রূপকথা যেন এক নিমিষেই শেষ হয়ে গেল।

বিয়ের মাত্র পাঁচ মাস পেরোতে না পেরোতেই আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সম্প্রতি দুজনেই তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যৌথ বিবৃতি দিয়ে বিচ্ছেদের এই ঘোষণা নিশ্চিত করেছেন।

২০২১ সালে এক বন্ধুর মাধ্যমে প্রথম পরিচয় হয় বাদশা ও ইশার। ধীরে ধীরে দুজনের মধ্যে সম্পর্ক গাঢ় হয়। লাইমলাইট থেকে দূরে থেকে প্রায় চার বছর গোপনে ডেটিং করার পর চলতি বছরের মার্চ মাসে পারিবারিকভাবে বিয়ে করেন তারা।

ইশার মা পুনম রিখির হাত ধরে সামাজিক মাধ্যমে প্রথম বিয়ের ছবি ফাঁস হলে তা নেটদুনিয়ায় বেশ ছড়িয়ে পড়ে। পরবর্তীতে জুলাই মাসে ইশা নিজেই ইনস্টাগ্রামে তাদের প্রথম অফিশিয়াল বিয়ের ছবি প্রকাশ করে খবরটির সত্যতা নিশ্চিত করেছিলেন।

আরও পড়ুন

শাবানার পা ছুঁয়ে সালাম করতে ৩ দিন ফোন, সাড়া পাননি অমিত

০১ সেপ্টেম্বর ২০২৬

তবে জুলাই মাসে বিয়ের খবর নিশ্চিত করার এক মাসের মধ্যেই সম্পর্কে টানাপোড়েনের আভাস পাওয়া যায়। ইশা ও তার মা সোশ্যাল মিডিয়ায় ঝড় এবং কর্মফল নিয়ে একাধিক রহস্যময় পোস্ট করেন, যা নেটিজেনদের মনে নানান প্রশ্নের জন্ম দেয়।

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের ঠিক পাঁচ মাসের মাথায় দুজনেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন, ‘আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে ও পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই কঠিন সময়ে আমাদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।’

এটি বাদশার দ্বিতীয় বিয়ে ভাঙন। এর আগে ২০১২ সালে জেসমিন মসিহকে বিয়ে করেছিলেন তিনি, যা ২০২০ সালে বিচ্ছেদে রূপ নেয়। আগের ঘরে জেসেমি গ্রেস নামে তাদের এক কন্যাসন্তান রয়েছে। অন্যদিকে, বিচ্ছেদের পেছনে নির্দিষ্ট কোনো কারণ এখনো খোলসা করেননি এই প্রাক্তন দম্পতি।

ইশা রিখির‍্যাপার বাদশাবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    দিনলিপি

    দিনলিপি

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই