Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন ক্লোজআপ তারকা মুহিন

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১৯:০৯
ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন ক্লোজআপ তারকা মুহিন

সংগীতাঙ্গনে পরিচিত মুখ, ক্লোজআপ ওয়ান তারকা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কে এম আব্দুল্লাহ মুর্তজা মুহিন খান এবার জনপ্রতিনিধি হওয়ার পথে হাঁটছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এ নিয়ে তার নির্বাচনী প্রচারণার পোস্টারও প্রকাশ পেয়েছে।

নির্বাচনী পোস্টারে মুহিন খান ধোপাদহ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন। সেখানে তার লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়েছে সততা, পরিশ্রম ও মানুষের জন্য কাজ করার প্রত্যয়। একই সঙ্গে ধোপাদহ ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে রূপান্তরের স্বপ্নের কথাও বলা হয়েছে।

আরও পড়ুন

মাঝরাতে রাস্তায় বিপাকে অভিনেত্রী

০৭ অক্টোবর ২০২৬

পোস্টারে উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে সড়ক ও যোগাযোগব্যবস্থার টেকসই উন্নয়ন, শিক্ষা ও যুবসমাজের সার্বিক উন্নয়ন, কৃষি ও কৃষকদের সহযোগিতা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে।

ভোটারদের উদ্দেশে পোস্টারে বলা হয়েছে, ‘আপনাদের সহযোগিতা ও ভোটই পারে ধোপাদহ ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে পরিণত করতে।’ পাশাপাশি ‘এসো, গড়ি উন্নত, স্মার্ট ও সমৃদ্ধ ধোপাদহ ইউনিয়ন’ স্লোগান সামনে রেখে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন মুহিন।

মুহিন খান সাঁথিয়ার পরিচিত রাজনীতিক সালাহউদ্দিন খান পিপিএমের ছেলে। সালাহউদ্দিন খান পিপিএম সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মামলা ও তথ্য সংরক্ষণবিষয়ক প্রধান সমন্বয়ক এবং জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে। তিনি দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন বলেও দাবি করা হয়েছে।

আরও পড়ুন

স্টার সিনেপ্লেক্সের ২২ বছর পূর্তি, একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি

০৭ অক্টোবর ২০২৬

বাবার রাজনৈতিক ও জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতাকে সামনে রেখে এবার স্থানীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন মুহিন খান। তবে সংগীতাঙ্গনে তার পরিচিতি আগে থেকেই রয়েছে। ‘ক্লোজআপ ওয়ান’ সংগীত রিয়েলিটি শোর মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পাওয়া এই শিল্পী পরবর্তী সময়ে নিয়মিত গান করেছেন এবং জাতীয় পুরস্কারও পেয়েছেন।

সংগীতের পাশাপাশি এবার স্থানীয় মানুষের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়ে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন এই শিল্পী। 

মুহিন খানগায়ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে