Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

১৭ বছর পর পর্দায় ফিরছে অক্ষয়-সাইফ জুটি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১৩:২৪
১৭ বছর পর পর্দায় ফিরছে অক্ষয়-সাইফ জুটি

সংগৃহীত ছবি

অক্ষয় কুমার ও সাইফ আলী খানের জুটি নব্বইয়ের দশকে বেশ জনপ্রিয় ছিল। একসঙ্গে এই জুটি দিয়েছেন অনেক হিট সিনেমা। দীর্ঘ ১৭ বছর পর আবারও একসঙ্গে বড় পর্দা কাঁপাতে আসছেন তারা।

বিখ্যাত পরিচালক প্রিয়দর্শনের আসন্ন সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা ‘হায়ওয়ান’-এর মাধ্যমে এই দুই তারকার ধামাকাদার প্রত্যাবর্তন হতে যাচ্ছে। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির অফিসিয়াল ক্যারেক্টার পোস্টার, যা প্রকাশ্যে আসতেই ইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে।

কেভিএন প্রোডাকশনসের পক্ষ থেকে শেয়ার করা পোস্টারগুলোয় অক্ষয় ও সাইফকে একেবারে ভিন্ন ও ভয়ংকর লুকে দেখা গেছে। একটি পোস্টারে অক্ষয় কুমারকে কালো পোশাক ও মাথায় কালো টুপি পরা অবস্থায় বেশ রহস্যময় দেখাচ্ছে। অন্য পোস্টারে রুক্ষ চুল-দাড়ি আর চড়া ক্ষোভের চোখ নিয়ে দাঁড়িয়ে আছেন সাইফ আলী খান।

ছবির বাকি পোস্টারগুলোয় এই দুই চরিত্রের মধ্যকার এক চরম সংঘাতের আভাস দেওয়া হয়েছে। পোস্টারগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অক্ষয় কুমার ক্যাপশনে লিখেছেন, ‘একজন সবকিছু দেখে, একজনের নজর থেকে কিছুই এড়ায় না, হায়ওয়ানিয়ত এবার আর থামবে না!’


আরও পড়ুন

ফের পিছিয়ে গেল রবার্ট প্যাটিনসনের সিনেমার মুক্তি

১৬ জুলাই ২০২৬


‘হায়ওয়ান’ সিনেমাটি মূলত ২০১৬ সালের তুমুল জনপ্রিয় মালয়ালম ছবি ‘ওপাম’-এর অফিসিয়াল হিন্দি রিমেক। মূল ছবিতে কিংবদন্তি অভিনেতা মোহনলাল একজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি একটি খুনের ঘটনা জেনে যান এবং এরপর এক নিষ্ঠুর খুনির হাত থেকে একটি বাচ্চাকে বাঁচানোর লড়াইয়ে নামেন।

হিন্দি রিমেকে মোহনলালের সেই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করছেন সাইফ আলী খান। তবে হিন্দি সংস্করণে ভক্তদের জন্য বড় চমক হিসেবে মোহনলাল নিজে একটি বিশেষ অতিথি চরিত্রে হাজির হবেন।

অক্ষয় কুমার ও পরিচালক প্রিয়দর্শন জুটি মানেই দর্শকদের জন্য বাড়তি পাওনা। এই বছরের এপ্রিলেই মুক্তি পেয়েছিল এই জুটির হরর-কমেডি ছবি ‘ভূত বাংলা’, যা বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছিল।

সেই রেশ কাটতে না কাটতেই এবার থ্রিলার নিয়ে হাজির হচ্ছেন তারা। এ ছাড়া এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রিয়া পিলগাঁওকর ও সাইয়ামি খেরকে। ২০০৮ সালের ‘তাশান’ সিনেমার পর অক্ষয় ও সাইফকে আর একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি।

তাই প্রিয়দর্শনের পরিচালনায় এই দুই তারকার রাজকীয় মুখোমুখি লড়াই দেখতে মুখিয়ে আছেন দর্শক। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘হায়ওয়ান’।

অক্ষয় কুমারসাইফ আলী খানহায়ওয়ানবলিউড সিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!