Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক

১ টাকায় ল্যাপটপ!

জয়নাল আবেদীন খান
জয়নাল আবেদীন খান
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ২৩:১৩
১ টাকায় ল্যাপটপ!

মাত্র এক টাকায় ল্যাপটপ পান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। সাধারণত অতিরিক্ত পরিচালক পদ ও সমমানের কর্মকর্তা থেকে নির্বাহী পরিচালক (ইডি) পর্যন্ত এক টাকার বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংকের কেনা ল্যাপটপের মালিক বনে যান। মূলত মূল্যক্ষয় বা ডেপ্রিসিয়েশন পদ্ধতিতে একটি ল্যাপটপের দাম কমতে কমতে এক টাকা হিসাব করা হয়। সেই এক টাকা সংশ্লিষ্ট কর্মকর্তার বাংলাদেশ ব্যাংকে থাকা ব্যাংক হিসাব থেকে কেটে নেওয়া হয়।

এরপর ল্যাপটপ কর্মকর্তার নামে স্থায়ীভাবে বরাদ্দ দেওয়া হয়। তবে কর্মকর্তার কাছে হস্তান্তরের আগে ল্যাপটপ পাঁচ বছর ব্যবহার করা হয়েছে— এমন শর্ত বাধ্যতামূলকভাবে মানতে হয়। বাংলাদেশ ব্যাংক থেকে জানা গেছে এসব তথ্য।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, কম্পিউটার বা ল্যাপটপের ব্যবহার উপযোগিতা একটা সময় পার করার পর কমে যায়। তবে তা পাঁচ বছরের কমবেশি হতে পারে। তবে বাংলাদেশ ব্যাংক পাঁচ বছর নীতিমালা অনুসরণ করছে।

জানা গেছে, অনেক সময় ডেস্কটপের পাশাপাশি ল্যাপটপ ব্যবহার করেন কর্মকর্তারা। সেক্ষেত্রে ল্যাপটপের উপযোগিতা খুব একটা কমে না। মানে কোনোভাবে এক টাকায় নেমে আসে না। অনেক কর্মকর্তা কৌশলে বা প্রভাব খাটিয়ে সেই ল্যাপটপ বরাদ্দ নেন এবং আইটি বিভাগের কর্মকর্তাদের বকশিশ দিয়ে উপযোগিতা শেষ দেখিয়ে নিজের করে নেন।

অনেকের মত, ল্যাপটপ এক টাকায় বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ বিভাগের কর্মকর্তাদের বাইরে তৃতীয় কারও মাধ্যমে উপযোগিতা শেষ হওয়ার বিষয়টি যাচাই করা দরকার। এতে স্বচ্ছতা ফিরবে। সন্দেহ দূর হবে। বাংলাদেশ ব্যাংকের বিপুল অর্থও সাশ্রয় হবে।

জানা গেছে, ল্যাপটপ পেতে এক শ্রেণির কর্মকর্তা উদগ্রীব থাকেন। তারা একটি ল্যাপটপ নিজের নামে ইস্যু করে রেখে দেন। পাঁচ বছর পার হলে সেটি এক টাকার বিনিময়ে নিজের নামে স্থায়ী বরাদ্দ নেন। এই প্রবণতার কারণে ল্যাপটপের সঠিক ব্যবহারও কম হয়।

তবে জিজ্ঞাসার জবাবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান আগামীর সময়কে বলছিলেন, ‘ল্যাপটপ বা ডেস্কটপ কিংবা গাড়ি ব্যবহারের ফলে একসময় উপযোগিতা থাকে না। মূল্য কমতে কমতে শূন্য ঘোষণা করা হয়। এ ধরনের অনুশীলন সারা দুনিয়ায় রয়েছে। সেটি বাংলাদেশ ব্যাংকও করে থাকে।’

তিনি যোগ করেন, ‘আর অনিয়মের কোনো তথ্য জানা নেই। তবে এক টাকা ডেবিটের মাধ্যমে পরীক্ষা ছাড়াই ল্যাপটপের মালিকানা হস্তান্তর নিয়ম মেনেই করা হয়। এতে দোষের কিছু নেই।’

ল্যাপটপটাকাব্যাংক হিসাববাংলাদেশ ব্যাংক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    ৩১ আগস্ট ২০২৬, ১১:১৭

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪২

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    ৩১ আগস্ট ২০২৬, ১০:০০

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৫৮

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    ৩১ আগস্ট ২০২৬, ১২:৪৮

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৬

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    ৩১ আগস্ট ২০২৬, ০৪:৪৫

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪১

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪১

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    ৩১ আগস্ট ২০২৬, ০৫:১৬

    কমলের বিনা বেতনের পাঠশালা

    কমলের বিনা বেতনের পাঠশালা

    ৩১ আগস্ট ২০২৬, ০২:৫৩

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৬

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৫

    advertiseadvertise