ট্যুরিজম অ্যাওয়ার্ডে সেরা হোটেল হ্যানসা

সংগৃহীত ছবি
প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬-এ সেরা হোটেল ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার পেয়েছে HANSA–A Premium Residence। দেশের পর্যটন ও আতিথেয়তা খাতে অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে এ পুরস্কার দেওয়া হয়। বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে গত ৩ অক্টোবর ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে HANSA–A Premium Residence-এর মহাব্যবস্থাপক এম. এ. কালাম তালুকদার প্রতিষ্ঠানটির কর্মীদের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামানসহ সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ এবং পর্যটন ও আতিথেয়তা খাতের প্রতিনিধিরা।
এ অর্জনকে প্রতিষ্ঠানের অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে এম. এ. কালাম তালুকদার বলেছেন, জাতীয় পর্যায়ের এ স্বীকৃতি তাদের জন্য গর্বের পাশাপাশি দায়িত্বও বাড়িয়েছে। এটি প্রতিষ্ঠানের কর্মীদের অতিথিসেবার মান আরও উন্নত করতে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের একটি স্বতন্ত্র স্থানীয় আতিথেয়তা ব্র্যান্ড হিসেবে HANSA-কে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রেও এ অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেছেন, অতিথিদের আস্থা, ব্যবসায়িক অংশীদার ও সংশ্লিষ্টদের সহযোগিতা, পরিচালনা পর্ষদের দিকনির্দেশনা এবং কর্মীদের নিষ্ঠা ও পরিশ্রমের ফল এ পুরস্কার। Unique Hotel & Resorts PLC-এর জন্যও এটি গর্বের মুহূর্ত। ভবিষ্যতেও বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পের উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে চান তারা।
ঢাকার উত্তরায় অবস্থিত HANSA–A Premium Residence হলো Unique Hotel & Resorts PLC-এর আওতাধীন একটি প্রতিষ্ঠান। একই গ্রুপের অধীনে রয়েছে The Westin Dhaka ও Sheraton Dhaka। আবাসন, রেস্টুরেন্ট ও ডাইনিং সুবিধার পাশাপাশি সুইমিং পুল, জিম, স্পা ও বিভিন্ন ধরনের অতিথিসেবা দিয়ে থাকে হ্যানসা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি অবস্থানের কারণে ব্যবসায়িক ও অবকাশযাপনে আসা দেশি-বিদেশি অতিথিদের সেবা দেয় প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ পুরস্কার অতিথিসেবার মান বজায় রাখা, ধারাবাহিক উন্নয়ন এবং স্থানীয় আতিথেয়তা ব্র্যান্ড হিসেবে এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে আরও উৎসাহিত করবে। এ অর্জনে অতিথি, ব্যবসায়িক অংশীদার, পরিচালনা পর্ষদ ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে পুরস্কার আয়োজনের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে HANSA–A Premium Residence।



