Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

ডলারে নতুন ঝড়

ঋণ শোধে রেকর্ড

  • একদিকে কমছে প্রবাসী আয়, অন্যদিকে বাড়ছে বিদেশি ঋণ পরিশোধের বোঝা। বৈদেশিক মুদ্রার প্রবাহ ও বহির্গমনের এই দুই বিপরীতমুখী প্রবণতা বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন সতর্কবার্তা হয়ে দেখা দিয়েছে। জুলাইয়ে টানা ছয় মাসের ধারাবাহিকতা ভেঙে রেমিট্যান্স ৩০০ কোটি ডলারের নিচে নেমে এসেছে। একই সময়ে বিদায়ী অর্থবছরে বিদেশি ঋণের সুদ-আসল মিলিয়ে প্রায় ৪৫০ কোটি ডলার পরিশোধ করতে হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। অর্থনীতিবিদদের মতে, ডলারের অন্যতম প্রধান উৎস রেমিট্যান্সের প্রবাহ কমে যাওয়া এবং বৈদেশিক ঋণ পরিশোধের চাপ একসঙ্গে বাড়তে থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বিনিময় হার এবং আমদানি সক্ষমতার ওপর নতুন চাপ তৈরি হতে পারে।
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৫:৩৫
ঋণ শোধে রেকর্ড

ফাইল ছবি

সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে ৪৫০ কোটি ডলার (৪৪৯ কোটি ৪০ লাখ ডলার) বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। এযাবৎকালের সর্বোচ্চ পরিমাণ। এর আগে আগের অর্থবছরে ৪০৯ কোটি ডলার ঋণ পরিশোধ করা হয়।

গতকাল রবিবার প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। ঋণ পরিশোধের চাপ বাড়ার কারণ হিসেবে জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের ঋণের কিস্তি শুরু হবে শিগগিরই। এর আগে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ, মেট্রোরেলসহ বেশ কয়েকটি প্রকল্পের ঋণের কিস্তি দেওয়া শুরু হয়েছে।

এ প্রসঙ্গে ইআরডির সাবেক সিনিয়র সচিব শফিকুল আজম বললেন, এরই মধ্যে অনেক মেগা প্রকল্পের রেয়াতকাল শেষ হয়ে গেছে। ফলে সুদ ও আসল মিলিয়ে পরিশোধের পরিমাণ বাড়ছে। এটি ভবিষ্যতে আরও বাড়তে থাকবে।

তিনি আরও বললেন, এ বিষয়ে সরকারের প্রস্তুত থাকা প্রয়োজন। ইআরডির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর জুলাই থেকে জুন পর্যন্ত ১২ মাসে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলারের ঋণ পরিশোধ করা হয়েছে। এর মধ্যে ঋণের আসল বাবদ পরিশোধ করা হয়েছে ২৯৫ কোটি ডলার। ঋণের সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ১৫৪ কোটি ডলার। এদিকে বিদেশি ঋণ পরিশোধ বাড়লেও কমেছে বিদেশি ঋণছাড় ও ঋণের প্রতিশ্রুতি।

গত অর্থবছরের একই সময়ে ঋণ প্রতিশ্রুতি এসেছিল ৮৩২ কোটি ডলারের। এ ছাড়া ঋণ ছাড় হয়েছে ৮০৭ কোটি ডলার। এদিকে ঋণ দেওয়া বিশ্বব্যাংক ২০৭ কোটি ডলার, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১৯১ কোটি ডলার, রাশিয়া ১০৫ কোটি ডলার। তবে ঋণের অর্থ ছাড় করলেও ভারত ও চীন গত অর্থবছরে নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি।

ডলারঋণ শোধবৈদেশিক ঋণ পরিশোধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী