বিদেশি ঋণের ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় ঋণ-ট্রেজারি বন্ডভিত্তিক অর্থায়নের দিকে ঝুঁকছে সরকার। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ডলারের চাপ এবং বৈদেশিক ঋণ পরিশোধের বাড়তি ব্যয়ের প্রেক্ষাপটে ঋণ ব্যবস্থাপনায় এ পরিবর্তন আনা হচ্ছে। গত চার বছরে ট্রেজারি বন্ডের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে, আর বিদেশি ঋণগ্রহণের গতি তুলনামূলকভাবে শ্লথ। অর্থ বিভাগের ঋণ প্রতিবেদন বিশ্লেষণে উঠে এসেছে এ চিত্র।
এ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত অর্থ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানালেন, সরকারের ঋণ নেওয়ার ধরন বদলে যাচ্ছে। একসময় বাজেট অর্থ...