সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে ৪৫০ কোটি ডলার (৪৪৯ কোটি ৪০ লাখ ডলার) বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। এযাবৎকালের সর্বোচ্চ পরিমাণ। এর আগে আগের অর্থবছরে ৪০৯ কোটি ডলার ঋণ পরিশোধ করা হয়। গতকাল রবিবার প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
ঋণ পরিশোধের চাপ বাড়ার কারণ হিসেবে জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের ঋণের কিস্তি শুরু হবে শিগগিরই। এর আগে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ, মেট্রোরে...