Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

বাজেট ২০২৬-২৭

আবাসনে কালোটাকা সাদার সুযোগ থাকছে

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১০:৩০
আবাসনে কালোটাকা সাদার সুযোগ থাকছে

অর্থনীতিতে গতি ফেরাতে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিশেষ কিছু খাতে অপ্রদর্শিত অর্থ এবং বিদেশে থাকা অঘোষিত সম্পদ দেশে বিনিয়োগের সুযোগ দিতে বিশেষ কর সুবিধা দেওয়ার কথা বিবেচনা করছে সরকার।

আবাসনসহ কয়েকটি অগ্রাধিকার খাতে বিনিয়োগের শর্তে এই সুবিধা দেওয়া হতে পারে। এ ছাড়া অপ্রদর্শিত অর্থ বৈধ করার ক্ষেত্রে নিয়মিত করহারের চেয়ে কিছু বেশি হারে কর আরোপ করা হতে পারে, যাতে সৎ করদাতারা বৈষম্যের শিকার না হন।

একই সঙ্গে ব্যাংকিং চ্যানেলে অর্থ দেশে ফেরানো এবং বিনিয়োগের প্রমাণ দেওয়ার বাধ্যবাধকতাও থাকতে পারে বলেও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা জানিয়েছেন।

তারা বলেছেন, ১৪ মে তারিখে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছেন। বিশেষ করে আবাসন খাত, উৎপাদনমুখী শিল্প এবং বিদেশে থাকা অঘোষিত সম্পদ দেশে ফেরানোর ওপর জোর দেওয়া হচ্ছে। এ বিষয়ে এনবিআরের কর কর্মকর্তাদের সমন্বয়ে একটি মূল্যায়ন করা হবে। কমিটির প্রতিবেদন অনুযায়ী করহার এবং শর্তাবলি নির্ধারণ করা হবে বলেও জানা গেছে।

এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘উদ্দেশ্য কর ফাঁকিবাজদের পুরস্কৃত করা নয়, বরং অলস ও অঘোষিত মূলধনকে উৎপাদনশীল অর্থনীতিতে নিয়ে আসা।’ প্রস্তাবিত সুবিধার আওতায় বিদেশে থাকা অর্থ দেশে এনে নির্ধারিত খাতে বিনিয়োগ করলে বিশেষ হারে কর দিয়ে তা বৈধ করা যাবে। পাশাপাশি আবাসিক ফ্ল্যাট, বাণিজ্যিক ভবন কিংবা শিল্প স্থাপনায় বিনিয়োগের ক্ষেত্রেও একই ধরনের সুযোগ রাখার আলোচনা চলছে।

অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের পর সেটি বাস্তবে ব্যবহার হয়েছে কি না— তা নিশ্চিত করতে নীতিমালা করা হবে বলে জানিয়েছেন এনবিআরের কর্মকর্তারা।

বাংলাদেশে কালোটাকা সাদা করার সুযোগ নতুন নয়। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত অন্তত ২১ বার এ ধরনের সুবিধা দেওয়া হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরেও ১৫ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ ছিল। পরে সমালোচনার মুখে অন্তর্বর্তী সরকার সেই সুবিধা বাতিল করে।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন আগামীর সময়কে বলেছেন, যারা নিয়ম মেনে কর দেন, তাদের তুলনায় কর ফাঁকিবাজদের সুবিধা দিলে তা দীর্ঘ মেয়াদে করনৈতিকতা দুর্বল করে।

তবে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, সরকার আগের মতো কম কর দিয়ে ‘অ্যামনেস্টি’ দিতে চায় না।

তার ভাষায়, ‘রেগুলার রেটে কর দিয়ে টাকা দেশে আনলে সরকার পেনাল্টি করবে না। কিন্তু কম কর দিয়ে বিশেষ সুবিধা দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই।’

কালো টাকাঅর্থনীতিবাজেটআবাসন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে