টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এমডি সুপার পরিবহনের বাসের ধাক্কায় নিহত হয়েছেন পথচারী নারী। জব্দ করা হয়েছে বাসটি, চালককে আটক করেছে পুলিশ।আজ বুধবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল কলেজ মোড় চত্বরে এ দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকসেদুর রহমান এসব নিশ্চিত করেছেন।নিহত নারীর নাম শহিতন (৬০) বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানান, মহাসড়ক হেঁটে পার হচ্ছিলেন শহিতন। এ সময় বাসটি তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান শহিতন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত...