সাতক্ষীরার কলারোয়ায় র্যাবের
অভিযানে মোটরসাইকেলের ট্যাংক ও সাইড কাভারের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮৬ বোতল
ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে মো. সালাউদ্দিন নামে এক যুবককে।
উপজেলার দক্ষিণ বালিয়ারি গ্রামের মৃত মুনতাজের ছেলে তিনি।
মঙ্গলবার দুপুরে পৌর
এলাকার কলারোয়া টেলিফোন এক্সচেঞ্জ অফিসের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
চালায় র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা। এ সময় সন্দেহভাজন সালাউদ্দিনকে আটক করা হয়।
পরে তার ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ট্যাংক ও সাইড কাভারের
ভেতরে...