রাজবাড়ীতে বাসের ধাক্কায় মাহেন্দ্রর চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন মাহেন্দ্রতে থাকা একই পরিবারের চারজনসহ পাঁচজন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ভর্তি করা হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে।আজ সোমবার দুপুর দেড়টার দিকে কালুখালী উপজেলার পাইকারা মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহেন্দ্রচালক আব্দুর রহমান বাবলুর (৫৪) বাড়ি কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের করদি গ্রামে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঘটনাস্থল...