Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ধানের মণ ১৫০০ টাকা করতে কৃষকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১৫:৪৭
ধানের মণ ১৫০০ টাকা করতে কৃষকদের বিক্ষোভ

ছবি: আগামীর সময়

ধানের ন্যায্যমূল্য নির্ধারণ, সরাসরি কৃষকের কাছ থেকে সরকারি ধান কেনা এবং বাজারে ধলতা বন্ধসহ ৮ দফা দাবিতে রাজবাড়ীর কালুখালীতে বিক্ষোভ সমাবেশ করেছেন কৃষকরা।

আজ শনিবার সকালে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের লাড়িবাড়ী বাজারে বাংলাদেশ কৃষক সমিতির কালুখালী ও পাংশা উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন কৃষকরা।

সমাবেশে কৃষকদের দাবির মধ্যে ছিল প্রতি মণ ধানের দাম ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ, ইউনিয়ন পর্যায়ে ধান ক্রয়কেন্দ্র চালু, হাট-বাজারে খাজনার তালিকা প্রকাশ, কৃষিপণ্যে ধলতা আদায় বন্ধ এবং শস্যবীমা চালু।

পাংশা উপজেলা কৃষক সমিতির সভাপতি মো. তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মণ্ডল এবং পাংশা উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস খাঁসহ স্থানীয় কৃষক নেতারা। বিক্ষোভে প্রায় ২ শতাধিক কৃষক অংশ নেন।

বক্তারা বলেছেন, কৃষকরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে ফসল উৎপাদন করলেও বাজারে ন্যায্যমূল্য পান না। বর্তমানে বাজারে প্রতি মণ বোরো ধান ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা উৎপাদন খরচের চেয়েও কম।

তাদের অভিযোগ, সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে প্রকৃত কৃষকরা অংশ নিতে পারেন না। রাজনৈতিক প্রভাবশালীরা সেখানে ধান বিক্রি করেন। তাই সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবি জানান তারা।

বক্তারা জানালেন, রাজবাড়ী দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী জেলা হলেও চাষিরা এবার বড় ক্ষতির মুখে পড়েছেন। পেঁয়াজ তোলার এক মাসের মধ্যেই পচন ধরেছে, বাজারেও বিক্রি বাধাগ্রস্ত হচ্ছে। ‘ধলতা’র অজুহাতে অনেক বাজারে পেঁয়াজ কেনা বন্ধ রাখা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

তারা আরও জানালেন, সরকার কৃষিপণ্যে ধলতা বা শুকনা নেওয়া বন্ধের ঘোষণা দিলেও মাঠপর্যায়ে তা কার্যকর হয়নি। এ বিষয়ে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান কৃষক নেতারা।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি