পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজের একদিন পর বিপুল সিকদার (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকালে উপজেলার সারেংকাঠী ইউনিয়নের গয়েশকাঠী গ্রামের একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয় মরদেহটি।নিহত বিপুল সারেংকাঠী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বিনোদ সিকদারের ছেলে।বিপুলের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানালেন, গত রবিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন বিপুল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি। গতকাল সোমবার দুপুরে বাড়ির...