দিনাজপুরের চিরিরবন্দরে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর ধানখেত থেকে মোকছেদুল ইসলাম (৫২) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ সোমবার সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ঈদগাহ মাঠের পাশের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মোকছেদুল ইসলাম উপজেলার ইছামতী গ্রামের আব্দুল মান্নানের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রবিবার বিকেলে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন মোকছেদুল। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। সোমবার সকালে স্থানীয় লোকজন সাতনালা ইউনিয়নের ফুলটঙ্গী ঈদ...