Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

যাত্রী বেশে উঠে চালকের গলা কাটল ছিনতাইকারী, ভ্যান নিয়ে চম্পট

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৮:২৭
যাত্রী বেশে উঠে চালকের গলা কাটল ছিনতাইকারী, ভ্যান নিয়ে চম্পট

ছবি: আগামীর সময়

ঈদের আনন্দ যখন সবার দুয়ারে, ঠিক তখনই জীবিকার তাগিদে রাস্তায় নেমে এক নৃশংসতার শিকার হলেন নিখিল রায় নামে এক দরিদ্র ভ্যানচালক। দিনাজপুরের চিরিরবন্দরে যাত্রী সেজে ভ্যানে উঠে এই চালকের গলা কেটে গুরুতর আহত করেছে এক ছিনতাইকারী। এরপর তার উপার্জনের একমাত্র সম্বল ব্যাটারিচালিত ভ্যানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে সে।

বুধবার (২৭ মে) রাত ৯টার দিকে চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নের খোচনার পশ্চিমে পাইকারপাড়া উচ্চাপুল এলাকায় এই ঘটনা ঘটে। আহত নিখিল রায় খোচনা গ্রামের ব্রোজেন মেম্বার পাড়ার হরিনালের ছেলে। তিনি বর্তমানে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অন্য দিনগুলোর মতোই বুধবার রাতেও নিজের ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন নিখিল। রাত ৯টার দিকে ওকড়াবাড়ী হাট থেকে পশ্চিমে পাইকারপাড়া যাওয়ার কথা বলে যাত্রী সেজে এক ব্যক্তি তার ভ্যানে ওঠে। ভ্যানটি যখন উচ্চাপুল এলাকার একটি নির্জন ও অন্ধকার রাস্তায় পৌঁছায়, তখনই পেছনের সিটে থাকা ওই ছিনতাইকারী আচমকা নিখিলের গলায় ধারালো ছুরি চালিয়ে দেয়।

গলা কেটে রক্তে ভেসে যাওয়া নিখিল মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারী মুহূর্তের মধ্যে ভ্যানটি নিয়ে অন্ধকারের মাঝে মিলিয়ে যায়। পরে নির্জন রাস্তা থেকে নিখিলের গোঙানি ও চিৎকার শুনতে পান স্থানীয় কয়েকজন পথচারী। তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন এবং অনতিবিলম্বে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

ঈদের আগের রাতে এমন নৃশংস ও বর্বরোচিত ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পর থেকেই অপরাধীকে শনাক্ত করতে কাজ শুরু হয়েছে এবং ছিনতাইকারীকে গ্রেপ্তারসহ ভ্যানটি উদ্ধারের জন্য বিশেষ অভিযান চালানো হচ্ছে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি