নতুন ভবনের উদ্বোধনী নামফলকে নিজের নাম দেখে উদ্বোধন না করেই ফিরে গেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে নিজ নির্বাচনী এলাকার রাধানগর উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।আয়োজকরা জানান, দেবিদ্বারের রাধানগর উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। অনুষ্ঠান শেষে নতুন ভবনের নামফলক উন্মোচ...