Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

স্বাস্থ্য কমপ্লেক্সে অনুপস্থিত ৫ চিকিৎসক, শোকজের নির্দেশ হাসনাত আবদুল্লাহর

কুমিল্লা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১৯:১১
স্বাস্থ্য কমপ্লেক্সে  অনুপস্থিত ৫ চিকিৎসক, শোকজের নির্দেশ হাসনাত আবদুল্লাহর

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে পাঁচ চিকিৎসককে অনুপস্থিত পেয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে ওই ৫ চিকিৎসককে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার সকাল ৯টার দিকে পূর্বঘোষণা ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান সংসদ সদস্য। সেখানে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। প্রায় দেড় ঘণ্টা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনের সময় কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন রেজা মো. সারোয়ার আকবর, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মহিবুস ছালামসহ অন্য চিকিৎসক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, পরিদর্শনের সময় কর্মরত ২৬ চিকিৎসকের মধ্যে পাঁচজনকে অনুপস্থিত পাওয়া যায়। দায়িত্বে অবহেলা ও সময়মতো কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে শোকজের নির্দেশ দেন সংসদ সদস্য।

এ বিষয়ে কুমিল্লা জেলা সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশির আহমেদ বলেন, চিকিৎসকদের সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত থাকা প্রয়োজন ছিল। কিন্তু তারা অনুপস্থিত ছিলেন। স্থানীয় সংসদ সদস্য সেখানে গিয়ে তাদের পাননি। তারা কেন সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত হননি, সে বিষয়ে কারণ দর্শানোর জন্য তাদের চিঠি দেওয়া হচ্ছে। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে অবহিত করা হবে।

আগামী তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট চিকিৎসকদের শোকজের জবাব দিতে বলা হয়েছে।

পরিদর্শন শেষে হাসনাত আবদুল্লাহ ক্ষোভ প্রকাশ করেন, হাসপাতালে কিছু অনিয়ম তার নজরে এসেছে। চিকিৎসকেরা সময়মতো হাসপাতালে আসেন না। অবহিতকরণ ছাড়া অনুপস্থিত থাকা পাঁচ চিকিৎসককে শোকজ করা হয়েছে।

তিনি আরও বললেন, প্রতিদিন সকাল ৭টা ৪৫ মিনিটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মহিবুস ছালাম দিনের কার্যক্রম নিয়ে হাসপাতালের সব চিকিৎসককে ব্রিফ করবেন। ওই সভার উপস্থিতির তালিকা তাকে পাঠাতে হবে। যাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তারা সন্তোষজনক জবাব দিতে না পারলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সশোকজকুমিল্লাহাসনাত আবদুল্লাহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ ১০ শতাংশে নিতে হবে

    শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ ১০ শতাংশে নিতে হবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪

    advertiseadvertise