চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নিজ ব্রয়লার মুরগির খামার থেকে রাজাবুল ইসলাম (৩৯) নামে এক ব্যবসায়ী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গতকাল রবিবার গভীর রাতে উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ রাজাবুল ওই গ্রামের আইনাল হকের ছেলে।এ ঘটনায় তার পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে বাড়ির পাশের নিজ ব্রয়লার মুরগির খামারে পাহারার জন্য অবস্থান করছিলেন রাজাবুল। রাত ২টা ৩৩ মিনিটের দিকে তিনি স্ত্রীকে ফেসবুক মেসেঞ্জারে একটি বার্তা পা...