চাঁদপুরের মতলব দক্ষিণে বিল থেকে কম্বল মোড়ানো অবস্থায় এক মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। আজ মঙ্গলবার সকালে মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকুন্দি গ্রামের পূর্ব চরমুকুন্দি জোর ব্রিজসংলগ্ন বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।এসব তথ্য নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক। স্থানীয়দের বরাতে তিনি জানিয়েছেন, গ্রামের শেষ প্রান্তে মরহুম মোশাররফ হোসেন টেনুর বাড়ির পশ্চিম পাশে...