ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান খাদে পড়ে তিন পুলিশ সদস্য ও দুই আসামি আহত হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার মণিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।আহত পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল মো. মোস্তফা (৩০), মো. জুম্মান (৩০) এবং পিকআপ ভ্যানের চালক নায়েক তোফায়েল আহমেদ (৪২)। আহত দুই আসামি হলেন- মাদক মামলায় রিমান্ডে থাকা মহন মিয়া (৪৫) ও পারিবারিক মামলার আসামি রুজিনা বেগম (৩৫)। তাদের দুজনের বাড়ি বিজয়নগর উপজ...