দীর্ঘ ১২ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও মাদক কারবারি মো. রায়হানের (৩০)। রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।গ্রেপ্তার মো. রায়হান (২৪) বরিশাল জেলার বানারীপাড়া থানার ইলুহার এলাকার আ. মান্নানের ছেলে।শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র্যাব-৮ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।তিনি জানান, গ্রেপ্তার রায়হানের বিরুদ্ধে ২০১৪ সালে বরিশাল জেলার বানারীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামল...