সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মঞ্জু মোল্লা গ্রেপ্তার
বরিশাল ব্যুরো

মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা
বরিশালের বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার ভোররাতের দিকে বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের করা বিস্ফোরক ও অগ্নিসংযোগের একটি মামলায়। আজ বরিশালে আদালতে তোলার কথা রয়েছে উপজেলা আওয়ামী লীগের সাবেক এই সভাপতিকে।
বিষয়টি নিশ্চিত করেছেন বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান।
বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু দৈনিক সমকাল ও যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ারের ছোট ভাই।




