বরিশালের বাকেরগঞ্জে একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া দুই আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।গতকাল শনিবার যাত্রাবাড়ী ও হাতিরঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হাসান সিকদার (৩৭) ও মো. রাসেল সিকদার (৩০)। তাদের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার উত্তর নলুয়া এলাকায়।১৩ বছর ধরে তারা আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে সিআরবি।আজ রবিবার এসআরবি-৮ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
আরও পড়ুন...