Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

বৃষ্টির পানিতে তলিয়ে থাকা ঢাকনাবিহীন ড্রেনে পড়ে নারীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১৩:১০
বৃষ্টির পানিতে তলিয়ে থাকা ঢাকনাবিহীন ড্রেনে পড়ে নারীর মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়

গাজীপুরে বৃষ্টির পানিতে তলিয়ে থাকা ঢাকনাবিহীন ড্রেনে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকালে দুর্ঘটনাটি ঘটে গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে।

মারা যাওয়া ওই নারীর নাম নাজমা খাতুন (৪২)। তিনি সাতক্ষীরার বলাডাঙ্গা এলাকার আবদুল বারীর মেয়ে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বাসন থানার ওসি হারুনুর রশিদ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, গতকাল বিকালে ভারী বৃষ্টির কারণে মহাসড়ক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ সময় বিআরটি প্রকল্পের একটি ড্রেনের ঢাকনা খোলা ছিল, যা বৃষ্টির পানিতে আড়াল হয়ে যায়। ফলে খোলা ড্রেনটি বুঝতে না পেরে নাজমা খাতুন সেখানে পড়ে যান এবং পানিতে তলিয়ে যান।

আরও পড়ুন

মেছো বাঘ আতঙ্কে জনশূন্য গ্রাম

২২ জুন ২০২৬

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। প্রায় পৌনে এক ঘণ্টা পর ঘটনাস্থল থেকে কিছুটা দূরে তার দেহ ভেসে ওঠে। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি হারুনুর রশিদ বলেছেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে, গত বছর একই ধরনের ঘটনায় গাজীপুরের টঙ্গীতে খোলা ড্রেনে পড়ে ফারিয়া তাসনিম নামের এক নারী নিখোঁজ হন। তিন দিন পর প্রায় এক কিলোমিটার দূরের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

মৃত্যুগাজীপুরনারীড্রেনে পড়ে মৃত্যু
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise