Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ফেনী

ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত, চমেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ফেনী
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৬:২২
ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত, চমেকে ভর্তি

আহত ছাত্রদল নেতা আফতাহি হোসেন তাহি

ফেনীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আফতাহি হোসেন তাহি (২১)। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার রাতে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাকে হামলা করা হয় সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের বল্লা পুকুর এলাকায়।

তাহি ফেনী পৌর এলাকার রামপুরের নাসির উদ্দিনের ছেলে। পারিবার জানিয়েছে, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শী মো. জাবেদ জানিয়েছেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি ও তাহি বল্লা পুকুর এলাকায় যান। সেখানে খুরশিদ নামে এক ব্যক্তির সঙ্গে তাহি-এর বাগবিতণ্ডা হয়। খুরশিদ ও তার সহযোগীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

হামলার সময় তাহি-এর পিঠে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। জাবেদকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা তাহিকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

চিকিৎসকদের বরাতে তাহি-এর সঙ্গে থাকা মওদুদ আহমদ রনি জানিয়েছেন, অস্ত্রোপচারের মাধ্যমে তাহি-এর পিঠ থেকে ছুরিটি অপসারণ করা হয়েছে। বর্তমানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

অন্যদিকে আহত জাবেদ ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মহিপাল কলেজ ছাত্রদলের সভাপতি গাজী সালাহউদ্দিন আমান এ ঘটনার জন্য স্থানীয় মাদক বিক্রেতাদের দায়ী করে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালছাত্রদল নেতাআহতছুরিকাঘাত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise