Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে রামুতে ছাত্রদলের বিক্ষোভ

রামু (কক্সবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ২১:০৬
ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে রামুতে ছাত্রদলের বিক্ষোভ

ছবি: আগামীর সময়

কক্সবাজারের রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন ও মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল।

এ সময় বক্তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে শান্ত রামুকে অশান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

আজ রবিবার বিকেলে রামু চৌমুহনী এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন রামু উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী নুরুল আমিন, সাবেক আহ্বায়ক সানাউল্লাহ সেলিম এবং যুগ্ম আহ্বায়ক আবছার কামাল সিকদার। এতে উপজেলা ও বিভিন্ন ইউনিটের ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আরও পড়ুন

কাপাসিয়া বাজার নদীর পাড় এখন ময়লার ভাগাড়

২৬ জুলাই ২০২৬

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রামুতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। কিন্তু রবিবার সকালে ছাত্রলীগের মিছিলের মাধ্যমে এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।

বক্তারা বলেছেন, শান্ত রামুকে অশান্ত করার যেকোনো অপচেষ্টা ছাত্রদল ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। আমরা কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য বা উসকানিমূলক কর্মকাণ্ড মেনে নেব না।

তারা প্রশাসনের প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে রামুর শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

এর আগে একই দিন সকালে রামুতে ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও মিছিল করেন। কর্মসূচিকে কেন্দ্র করেই উপজেলা ছাত্রদল এ প্রতিবাদ কর্মসূচি পালন করে।


ছাত্রলীগরামুছাত্রদল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: