Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ঈশ্বরদীতে ছাত্রদলের মামলায় শিবিরের ১২ নেতাকর্মী কারাগারে

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১৫:৪৭
ঈশ্বরদীতে ছাত্রদলের মামলায় শিবিরের ১২ নেতাকর্মী কারাগারে

ফাইল ছবি

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১২ শিবির নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে পাবনা আমলী-২ আদালতের (ভারপ্রাপ্ত) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম এ আদেশ দেন। 

আসামিপক্ষের আইনজীবী কামাল হোসাইন নিশ্চিত করেছেন এ তথ্য। মামলার বাদী, কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব।

এর আগে বৃহস্পতিবার ঘটে সংঘর্ষ। আধিপত্য বিস্তারের জেরে কলেজ ছাত্রদল ও শিবিরের মধ্যে এদিন সকাল থেকে ছিল উত্তেজনা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বেলা সাড়ে ১১টার দিকে শিবির মিছিল নিয়ে কলেজের গেটের দিকে গেলে ছাত্রদলের সঙ্গে হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। বিস্ফোরণ হয় ককটেল, পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। ভাঙচুর করা হয় ছাত্রদলের অস্থায়ী একটি কার্যালয়। 

পরদিন শিবিরের ৩১ নেতাকর্মীসহ অজ্ঞাতপরিচয় ৬০-৭০ জনকে আসামি করে মামলা করেন কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ। গ্রেপ্তার করা হয় ১২ জনকে। তাদের জামিন আবেদন নাকচ করে মঙ্গলবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 

ছাত্রদলশিবিরপাবনাঈশ্বরদীসংঘর্ষ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise