Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শরণখোলা

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ও হরিণ শিকার, আটক ৭

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১৯:২৮
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ও হরিণ শিকার, আটক ৭

ছবি: আগামীর সময়

সুন্দরবনে চলমান তিন মাসের নিষেধাজ্ঞা অমান্য করে হরিণ শিকার ও মাছ ধরায় চার শিকারি ও তিন জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। এ সময় দুটি ট্রলার, হরিণ শিকারের ফাঁদ এবং মাছ ধরার জাল জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা করে বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বাগেরহাট আদালতে পাঠিয়েছে বনবিভাগ।

এর আগে বুধবার (১০ জুন) বিকাল ও সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালার চর ফরেস্ট অফিসের ছাপড়াখালী এবং সুপতি অভয়ারণ্য কেন্দ্রের ডোরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক শিকারিরা হলেন শরণখোলার উত্তর রাজাপুর গ্রামের সোলায়মান হাওলাদার (৪০), রাসেল (৩৮), নয়ন বিশ্বাস (১৭) ও নুর আলম (১৮)। আটক জেলেরা হলেন হিরু (৪০), আলমগীর (৩৫) ও তামীম মৃধা (১৯)। তাদের বাড়ি বরগুনা জেলার ছোট পাথরঘাটা গ্রামে।

বনবিভাগ জানায়, বুধবার সন্ধ্যায় ছাপড়াখালী বনাঞ্চলে একটি ট্রলারে অবস্থান নিয়ে হরিণ শিকারের জন্য ফাঁদ পেতেছিলেন চোরা শিকারিরা। নিয়মিত টহলের সময় শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম ট্রলারটিতে অভিযান চালিয়ে চার শিকারিকে আটক করে। পরে বনাঞ্চলে তল্লাশি চালিয়ে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়।

একই দিন বিকালে সুপতি অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা ডোরা এলাকায় মাছ ধরার সময় একটি ট্রলারসহ তিন জেলেকে হাতেনাতে আটক করেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, প্রতি বছরের মতো এবারও ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ ধরাসহ সব ধরনের বনজ সম্পদ আহরণ এবং পর্যটক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

তার ভাষ্য, এ সময় চোরা শিকারি চক্র ও অসাধু জেলেরা বিভিন্ন অপতৎপরতার চেষ্টা করে। এসব চক্র যাতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে জন্য বনবিভাগের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

শরণখোলাসুন্দরবনবনরক্ষী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার