খুলনা
নির্মাণাধীন ১৫তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সংগৃহীত ছবি
খুলনায় নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের ১৫তলা থেকে পড়ে গিয়ে দুপুর পৌঁনে ১২টার দিকে বজলুর রহমান ওরফে বজুল (৪৫) নামে এক শ্রমিকে মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার মেডিক্যাল কলেজ হাসপাতালের অভ্যন্তরে নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
মৃত্যুর তথ্য নিশ্চিত করেন নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। নিহত বজলু সাতক্ষীরা জেলার কুশখালী গ্রামের বাবর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা পৌঁনে ১২টার দিকে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের কাজ করছিলেন সিনিয়র রড মিস্ত্রি বজলুর রহমান। হঠাৎ ১৫ তলা থেকে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলছিলেন, নির্মাণাধীন ক্যান্সার হাসপাতাল থেকে পড়ে গিয়ে বজলুর রহমান ওরফে বজুল নামে এক শ্রমিক নিহত হয়েছে। তার বাড়ী সাতক্ষীরা জেলার কুশখালী গ্রামে। নিহতের লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

