মাদক মামলায় দণ্ড পাওয়া আসামি গ্রেপ্তার
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

আসামি মো. সোহাগ খান।
কুমিল্লার মেঘনা উপজেলায় মাদক মামলায় সাত বছরের কারাদণ্ড পাওয়া আসামি মো. সোহাগ খানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।আজ শনিবার সকাল ১০টার দিকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে তাকে।
গ্রেপ্তার হওয়া মো. সোহাগের বাড়ি উপজেলার ভাওরখোলা ইউনিয়নের বকশিকান্দা গ্রামে।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে।
মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, আসামি সোহাগ দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
তিনি জানান, ২০১৮ সালে দায়ের হওয়া একটি মাদক মামলায় সোহাগকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।।





