Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খেলতে গিয়ে নিখোঁজ দুই ভাই, এক মাস পর মুক্তিপণ দাবি

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১৬:২৭
খেলতে গিয়ে নিখোঁজ দুই ভাই, এক মাস পর মুক্তিপণ দাবি

নিখোঁজ মাদ্রাসাছাত্র দুই ভাই

কক্সবাজারের উখিয়ায় খেলতে গিয়ে নিখোঁজ হয় মাদ্রাসাছাত্র দুই ভাই। তাদের কোনো খোঁজ নেই প্রায় এক মাস ধরে। এর মধ্যে পরিবারের কাছে ফোন করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অজ্ঞাতপরিচয় একটি চক্র। দুই সন্তানকে ফিরে পেতে এখন উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের।

স্বয়ংক্রিয়ভাবে তৈরি (অটো জেনারেটেড) একটি নম্বর থেকে শিশু দুটির বাবা শাহা আলমের মোবাইল ফোনে কল করে এ টাকা দাবি করা হয় বলে জানিয়েছে পুলিশ।

নিখোঁজ দুই ভাই হলো শহিদুল ইসলাম (১৩) ও শফিকুল ইসলাম (১১)। তারা উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার বাসিন্দা শাহা আলমের ছেলে। স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত তারা।

শিশু দুটির পরিবার জানায়, গত ১০ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে দুই ভাই বাড়ি থেকে খেলতে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফেরেনি। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে ওই দিনই উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বাবা শাহা আলম।

আরও পড়ুন

দখল-দূষণে মৃতপ্রায় সোনারগাঁয়ের ঐতিহাসিক মারিখালী নদ

০৯ আগস্ট ২০২৬

এরপর প্রায় এক মাস পেরিয়ে গেলেও শিশু দুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এর মধ্যে গত ৬ আগস্ট মধ্যরাতে শাহা আলমের মোবাইলে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ফোন করেন। ফোনে দুই শিশুকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ৪ লাখ টাকা দাবি করা হয়।

শিশু দুটির বাবা শাহা আলম জানিয়েছেন, ফোনে অপহরণকারীরা টেকনাফের একটি ঠিকানা দিয়েছে। টাকা জোগাড় করে সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।

বালুখালী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আজাদ জানিয়েছেন, নিখোঁজ দুই শিশুর বিষয়ে থানায় জিডি করা হয়েছে। তাদের উদ্ধারে পুলিশ কাজ করছে। পরিবারের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির বিষয়টিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অপহরণ মামলা করার প্রক্রিয়া চলছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার জানিয়েছেন, শিশু দুটিকে উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিখোঁজমুক্তিপণ দাবিকক্সবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারতের, যুক্তরাষ্ট্রের আশা

    হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারতের, যুক্তরাষ্ট্রের আশা

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ

    বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ

    ‘ফুটকি’ যে ফলে ফিরে আসে শৈশব

    ‘ফুটকি’ যে ফলে ফিরে আসে শৈশব