মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন
জয়পুরহাট প্রতিনিধি

মৃত্যুদণ্ড পাওয়া ইমরান হোসেন। ছবি: আগামীর সময়
জয়পুরহাটে মাদক মামলায় ইমরান হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজের (১ম আদালত) বিচারক হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।
দণ্ড পাওয়া ইমরানের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক।
তিনি জানালেন, ২০২০ সালের ১১ অক্টোবর পাঁচবিবি থানায় আসামির বিরুদ্ধে মাদক মামলা করা হয়। রায় ঘোষণার পর ইমরানকে জেলে পাঠানো হয়েছে।





